‘ও আমার জীবনে শান্তি এনেছে, আমি ওর জীবনে রোমাঞ্চ এনেছি'
বিনোদন প্রতিবেদক: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান প্রযোজিত ও অভিনীত নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ শুক্রবার (২০ জুন) মুক্তি পেয়েছে। এস প্রসন্নার পরিচালনায় এই সিনেমায় আমিরের সঙ্গে অভিনয় করেছেন ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পী। যার ফলে ছবিটিকে ঘিরে দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করেছে।
২০০৭ সালে আমির খান পরিচালিত ‘তারে জমিন পার’ সিনেমাটি ব্যাপক প্রশংসা পেয়েছিল। সেই সিনেমার সিকুয়েল হিসেবে এবার ২০২৫ সালের 'সিতারে জমিন পার' ছবি পরিচালনায় তিনি নেই।
সম্প্রতি মুম্বাইয়ের সান্তাক্রুজে নিজের প্রোডাকশন হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খান জানান, “আমি তখন (তারে জমিন পার) বাধ্য হয়েই সিনেমাটি পরিচালনা করেছিলাম। তবে নিজেকে এখনো কেবল একজন অভিনেতা ভাবি। পরিচালনায় নামলে অভিনয় ছেড়ে দিতে হবে, সেটি আমি চাই না।” এর মধ্য দিয়ে তিনি তার অভিনয় সত্তার প্রতি গভীর ভালোবাসা ও আত্মপ্রত্য তুলে ধরেছেন।
সাংবাদিকের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে আমির খান তার কাজ, দর্শন, ব্যর্থতা ও ভালোবাসার বিষয়ে অকপটে কথা বলেন। তিনি বলেন, “আমার প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, সেটে সৃজনশীল মানুষের মধ্যে ইগো, মতবিরোধ, টানাপোড়েন থাকেই। কিন্তু এই সিনেমার শুটিংয়ে সেই চিত্র একেবারে উল্টো। ওই ১০ জন বিশেষ শিল্পী সেটে পা রাখতেই যেন এক পবিত্রতা ছড়িয়ে যেত। ওদের মধ্যে কোনো অহংকার নেই, নেই গলা উঁচিয়ে কথা বলার অভ্যাস। এমনভাবে সহযোগিতা করেছে, যা আমাদেরও শিখিয়ে গেছে কীভাবে সহনশীল হতে হয়।”
সাংবাদিকদের মিস্টার পারফেকশনিস্ট আরও জানান, “ওদের থেকেই বেশি টেক নিতে হয়েছে আমাকে। ওরা বলত—‘বড় মানুষের এমন ভুল হতেই পারে।’ খুব সরল ছিল ওদের দৃষ্টিভঙ্গি। আমি জানি না, ওরা আমার থেকে কী শিখেছে, তবে আমি ওদের থেকে ধৈর্য আর ইতিবাচক মানসিকতা শিখেছি।”
নিজের সিনেমা নির্বাচন ও পরিচালনা প্রসঙ্গে আমির খান বলেন, “আমি কখনো সামাজিক বার্তা দিয়ে সিনেমার বিচার করি না। আমি নিজেকে দর্শক ভাবি—যদি গল্পটা আমাকে হাসায়, কাঁদায়, হৃদয় ছুঁয়ে যায়, তবে আমি সেটির অংশ হই। যদি বার্তা থাকে, তো ভালো। তবে আমি একজন মনোরঞ্জক, আমার দায়িত্ব আপনাদের মনোরঞ্জন করা।”
তবে ব্যর্থতা নিয়ে বরাবরই স্পষ্টবাদী আমির। ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তিনি বলেন, “১৮ বছর পর এত বড় একটা ফ্লপ—আমি হতবাক হয়ে গিয়েছিলাম। মানসিক অবসাদে ছিলাম। আমার পরিবার আমাকে ধরে রেখেছে তখন। আম্মি, কিরণ, জুনাইদ, আইরা—ওদের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে। আমি মজা করে বলি— সিনেমাটা হিট হলে হয়তো এত ভালোবাসা পেতাম না।”
আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার ব্যর্থতা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এ সিনেমাটি যে চলবে না, আমি আগেই বুঝেছিলাম। ভিক্টর বা আদিত্য চোপড়াকে বলেছিলাম— কিন্তু ওরা আমার কথা শোনেনি। এমনকি সিনেমা মুক্তির আগে আমি দারুণ ঘুমিয়েছিলাম। কারণ জানতাম, কী আসতে চলেছে।”
আমির খানকে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে নিয়ে বলিউডে সিনেমা কম হয় কেন, এমন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, “কারণ নির্মাতারা ভাবেন— এ ধরনের সিনেমার বাজার নেই। অথচ 'তারে জমিন পার', 'চিল্লার পার্টি', 'স্ট্যানলি কা ডাব্বা'-এর মতো কাজগুলোই মানুষ মনে রেখেছে।” তিনি বিশ্বাস করেন, ভারতীয় শিশুদের নিজস্ব গল্পে তৈরি সিনেমা দেখানো দরকার। “আমাদের সমাজে রামও আছে, রাবণও। আমি চাই, আমার সিনেমা রাবণকে বিদায় দিয়ে রামকে জাগিয়ে তুলুক,” বলেন তিনি।
সাম্প্রতিক আলোচনায় আসা আট ঘণ্টার কর্মঘণ্টা নিয়ে বলিউডে বিতর্কে নিয়ে আমির তার মত স্পষ্ট করেন: “৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা ঘুম, ৮ ঘণ্টা নিজের জীবনের জন্য—এটাই হওয়া উচিত।” তিনি নিজেও একসময় ১৬-১৮ ঘণ্টা কাজ করেছেন উল্লেখ করে বলেন, “কিন্তু অভিনয়কে কখনো কাজ মনে করিনি। ওটা আমার আবেগের জায়গা।”
গৌরীকে নিয়ে আলোচনা প্রসঙ্গে আমির খান বলেন, “আমি গৌরীকে লুকিয়ে রাখতে চাইনি। যাকে ভালোবাসি, তাকে সম্মান দিয়ে সামনে আনতে চাই। আমি চরমপন্থি, আর গৌরী শান্ত। আমাদের পার্থক্যই আমাদের টানার কারণ। ও আমার জীবনে শান্তি এনেছে, আর আমি ওর জীবনে রোমাঞ্চ এনেছি।”
সিরাজ/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













