ইন্টারন্যাশনাল লিজিংয়ের আমানতকারীদের ৪ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (ILFSL)-এর আমানতকারীরা তাঁদের আটকে থাকা অর্থ ফেরত চেয়ে চার দফা দাবি উত্থাপন করেছেন। এতে ক্ষতিপূরণসহ আমানতের পূর্ণ ফেরত, পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনা এবং আর্থিক খাতে সংস্কারের দাবি করা হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যক্তি-আমানতকারী ফোরাম।
দাবিগুলো হলো:
আটকে থাকা আমানতের মূল অর্থ ও ক্ষতিপূরণসহ ফেরত প্রদান
পি কে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ও জবাবদিহির আওতায় আনা
আর্থিক খাতের দুর্নীতিতে জড়িত বাংলাদেশ ব্যাংক ও লিজিং প্রতিষ্ঠানের দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা
ব্যক্তি আমানতকারীদের দাবি-দাওয়ার বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ ও পরিকল্পনা প্রণয়ন
ফোরামের সমন্বয়ক তাসদিক আহমেদ বলেন,“২০১৫ সালে পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার আগে এটি ছিল একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু হালদার ও তাঁর সহযোগীরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সহায়তায় জনসাধারণের আমানত লুটে নেয়। সাত বছর ধরে আমরা আমানতের টাকায় হাতও দিতে পারিনি।”
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও তৎকালীন মহাব্যবস্থাপক শাহ আলম এ লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, পি কে হালদার ২০১৫ সালে চারটি ফ্রন্ট কোম্পানি—হাল ইন্টারন্যাশনাল, বিআর ইন্টারন্যাশনাল, নেচার এন্টারপ্রাইজ এবং নিউ টেক এন্টারপ্রাইজ—এর মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার কিনে নিয়ন্ত্রণ নেন।
এরপর, নিজের পছন্দমতো ব্যক্তিদের ব্যবস্থাপনায় বসিয়ে ৩৪টি অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ১,৬০০ কোটি টাকা তুলে নেন। এ ছাড়া ঋণের নামে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা আরও ১৫০ কোটি টাকা আত্মসাৎ করেন। সবমিলিয়ে আমানতকারীদের শত শত কোটি টাকা আটকে রয়েছে।
তাসদিক আহমেদ বলেন,“আমরা আট মাস ধরে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের সঙ্গে দেখা করার চেষ্টা করছি। বহুবার চিঠি, ই-মেইল করেও কোনো সাড়া পাইনি। আমরা চাই, আমাদের বক্তব্য সরাসরি তাঁকে জানাতে।”
ফোরামের সভাপতি বাদল নন্দী ও আহ্বায়ক কামরুজ্জামান কামাল জানান,ইন্টারন্যাশনাল লিজিংয়ে প্রায় ১,৪৭০ জন ব্যক্তি আমানতকারীর টাকা আটকে আছে। কারও কারও সঞ্চয়ের পরিমাণ এক কোটি টাকারও বেশি। এ অর্থ অনেকের জীবনের শেষ সঞ্চয় ছিল।
মুসআব/
পাঠকের মতামত:
- বিদেশে স্বামী, দেশে প্রেমিক—শেষে কোটি টাকার কেলেঙ্কারি
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ
- চতুর্থ শ্রেণি থেকে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ৮ ধরনের খেলা
- হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- ইরানের নতুন সিদ্ধান্তে বাড়ছে যুদ্ধের শঙ্কা!
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- নারীদের বিনিয়োগ সচেতনতা বাড়াতে বিএসইসির উদ্যোগ
- ‘ভাবনাকে একা সাজিয়ে আদালতে নিয়ে আসেন ফুফু’
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শিক্ষা প্রশাসনে টানাপোড়েনের পর এলো নতুন আদেশ
- এসএমই খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ
- নিরাপদ বিনিয়োগ সচেতনতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি সিদ্ধান্তে পাসপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মাদরাসায় জাতীয় গান বাধ্যতামূলক; বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
- কোরবানির পশু কেনার নতুন পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা!
- হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক
- এনআইডি দেখালেই মিলবে ছাড়, মেট্রো রেলে নতুন ঘোষণা
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
- আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি
- ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ক্ষমতায় এসেই বিতর্কে অভিনেতা বিজয়
- টানা কমার পর হঠাৎ স্বর্ণের দামে বড় উল্লম্ফন
- ভারতে বাংলাদেশিদের নিয়ে কড়া সিদ্ধান্ত!
- রামিসা হত্যাকাণ্ডের আগে কী ঘটেছিল, জানালেন তার মা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!
- কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- আসামি সোহেলের স্বীকারোক্তি
- আইপিডিসির স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি





