যেভাবে এড়ানো যেতে পারে করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের একটি উপধরন হলো এক্সবিবি, যা মূলত BA.2.10.1 এবং BA.2.75- এই দুটি অমিক্রন সাব-ভ্যারিয়েন্টের সংমিশ্রণে গঠিত। এক্সবিবি প্রথম শনাক্ত হয় ২০২২ সালের মাঝামাঝি সময়ে এবং পরে এটি ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
এক্সবিবির বৈশিষ্ট্য :
১. এটি অত্যন্ত সংক্রামক একটি উপধরন।
২. এর রয়েছে ইমিউন এস্কেপ ক্ষমতা, অর্থাৎ এটি প্রাকৃতিকভাবে সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থা কিংবা টিকা নেওয়া ব্যক্তির প্রতিরোধ ক্ষমতাকেও আংশিকভাবে এড়িয়ে যেতে পারে।
৩. তবে এখন পর্যন্ত এ উপধরনের কারণে মারাত্মক অসুস্থতা বা মৃত্যুহার বাড়ার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, হালনাগাদ বুস্টার ডোজ- বিশেষ করে এক্সবিবি-ভিত্তিক ভ্যাকসিন এই উপধরন থেকে সৃষ্ট গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন এবং মৃত্যুর ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। যদিও এই ভ্যাকসিন সংক্রমণ পুরোপুরি ঠেকাতে সক্ষম নয়, তবে তা জটিলতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এক্সবিবি থেকে ইতোমধ্যে আরও কয়েকটি উপধরনের সৃষ্টি হয়েছে, যেমন- এক্সবিবি.১, এক্সবিবি.১.৫ এবং সাম্প্রতিক আলোচিত এনবি.১.৮.১। এই ধরনগুলোর মধ্যে কিছু কিছু আরও বেশি সংক্রামক হলেও, টিকা এখনো এসবের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক্সবিবি এবং এর উপধরনগুলোকে Variant of Interest বা Variant Under Monitoring হিসেবে তালিকাভুক্ত করেছে। এর অর্থ হলো, এই ধরনগুলোর ওপর বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চলছে, কারণ এগুলো ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এদিকে গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক (জিভিএন) জানিয়েছে, যদিও এক্সবিবি উপধরনের সংক্রমণ ক্ষমতা বেশি, তবে এখন পর্যন্ত এটি গুরুতর অসুস্থতা বা মৃত্যুর ঝুঁকি বাড়ায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও সংস্থাটি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং টিকা গ্রহণে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছে।
সাধারণ মানুষের করণীয় :
১. আপনি টিকার সর্বশেষ ডোজ নিয়েছেন কিনা, তা নিশ্চিত করুন।
২. জনসমাগমপূর্ণ জায়গায় গেলে অবশ্যই মাস্ক পরুন।
৩. উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করুন এবং প্রয়োজনে আইসোলেশনে থাকুন।
৪. স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন।
বিশেষজ্ঞদের মতে, এক্সবিবি ও এর উপধরনগুলো অমিক্রনের একটি নতুন রূপ হলেও এখন পর্যন্ত এটি গভীর উদ্বেগের কারণ নয়। তবে, স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকা গ্রহণ এবং সচেতন থাকা- এই তিনটি বিষয়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
টিকা সংক্রান্ত পরামর্শ :
গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক (জিভিএন) বলছে, যেহেতু কোভিড-১৯ এর এখনো সম্পূর্ণ প্রতিকার নেই, তাই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সুপারিশ অনুযায়ী টিকা গ্রহণে কিছু দিক খেয়াল রাখা জরুরি :
১. ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য হালনাগাদ বুস্টার ডোজ নেওয়া অত্যন্ত জরুরি।
২. ৬ মাস বয়স থেকে সব বয়সীদের টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া উচিত।
৩. শিশু ও কিশোরদের জন্য বছরে অন্তত একবার আপডেটেড টিকা দেওয়া প্রয়োজন, কারণ আগের টিকার সুরক্ষা সময়ের সঙ্গে কমে যেতে পারে।
৪. গর্ভবতী নারীদের টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু মায়ের নয়, নবজাতকেরও প্রথম ৬ মাস পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়।
গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় সংক্রমণের ফলে শিশুর জন্মের আগেই মৃত্যুঝুঁকি বাড়ে এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যজটিলতা দেখা দিতে পারে। ফ্লু এবং কোভিড টিকা একসঙ্গে নেওয়া যেতে পারে এবং এতে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যার হার বাড়তে শুরু করেছে। রোববার (০৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন চারজনের করোনাভাইরাস পরীক্ষা করে ৩ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ অবস্থায় নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (০৯ জুন) এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনা দেয় মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ এ সংক্রমণের হার ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে দেশে ২৩ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় ৮৬। চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













