বিএসইসি'র জালে হিরু-সাকিব সিন্ডিকেট: ২০৮ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক ও আলোচিত শেয়ার ব্যবসায়ী মো. আবুল খায়ের হিরু এবং তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডজন খানেকের বেশি কোম্পানির শেয়ার কারসাজি করে মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের মোট ২০৮ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একজন সরকারি কর্মচারী হয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে আবুল খায়ের হিরুকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসইসি গত ১৩ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে অবহিত করেছে। একই সঙ্গে বিষয়টি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাকেও জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ৭ অক্টোবর একই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর চিঠি পাঠিয়েছিল বিএসইসি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর কঠোর বিএসইসি
আওয়ামী লীগ সরকারের আমলে আবুল খায়ের হিরু, তার পরিবারের সদস্য এবং সহযোগীদের বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ উঠলেও তেমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএসইসি'র পুনর্গঠিত খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন আবুল খায়ের হিরু ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। এমনকি, আবুল খায়েরের ব্যবসায়িক পার্টনার বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকেও এই কারসাজির ঘটনায় ছাড় দেয়নি বিএসইসি।
বিএসইসি'র চিঠিতে যা উল্লেখ রয়েছে
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে যে, আবুল খায়ের হিরু একজন সরকারি কর্মচারী এবং সমবায় অধিদপ্তরে উপ-নিবন্ধক হিসেবে কর্মরত। তিনি নিজে এবং তার সহযোগীদের সঙ্গে মিলিতভাবে বিভিন্ন সময়ে শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজি করেছেন। এই কারসাজির ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা শেয়ারবাজার উন্নয়নের পরিপন্থী। তার এবং তার সহযোগীদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘন প্রমাণিত হওয়ায় বিএসইসি তাদের বিভিন্ন সময়ে অর্থদণ্ডে দণ্ডিত করেছে।
জরিমানা ও জড়িতদের তালিকা
চিঠিতে আরও বলা হয়েছে, ২০২২ সালের ১৯ জুন থেকে ২০২৪ সালের ৭ অক্টোবর পর্যন্ত আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের ১৪ কোটি ৩৪ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৭ মে পর্যন্ত ১৯৪ কোটি ৬ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থাৎ, সর্বমোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ২০৮ কোটি ৪০ লাখ টাকা। এই পদক্ষেপ শেয়ারবাজারে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় বিএসইসি'র প্রতিশ্রুতির প্রতিফলন।
গুরুত্বপূর্ণ কিছু শেয়ার কারসাজির ঘটনা ও জরিমানা
১. ২০২২ সালের ১৯ জুন
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য আবুল খায়েরের স্ত্রী কাজী সাদিয়া হাসান ও তাদের সহযোগীদের যথাক্রমে ৪২ লাখ ও ৯৫ লাখ টাকা জরিমানা। এশিয়া ইন্স্যুরেন্সের জন্য আবুল খায়েরের দেশ আইডিয়াল ট্রাস্ট কো-অপারেটিভকে ৭২ লাখ টাকা জরিমানা।
২. ২০২২ সালের ৬ জুলাই
ফরচুন সুজ ও এনআরবিসি ব্যাংকের শেয়ার কারসাজির জন্য আবুল খায়েরের বাবা আবুল কালাম মাতবর এবং বোন কনিকা আফরোজ ও তাদের সহযোগীদের যথাক্রমে ১ কোটি ৫০ লাখ ও ৩ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা।
৩. ২০২২ সালের ২ আগস্ট
ওয়ান ব্যাংক ও বিডিকম অনলাইনের শেয়ার কারসাজির জন্য আবুল খায়েরের বাবা আবুল কালাম মাতবর এবং তার প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ ও তাদের সহযোগীদের যথাক্রমে ৩ কোটি ও ৫৫ লাখ টাকা জরিমানা।
৪. ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য আবুল খায়ের ও তার সহযোগীদের ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা, যার মধ্যে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
৫. ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি
ফরচুন সুজের শেয়ার কারসাজির জন্য আবুল খায়ের ও তার সহযোগীদের ৭৭ কোটি ২১ লাখ টাকা জরিমানা, যার মধ্যে আবুল খায়ের হিরুকে ১১ কোটি টাকা এবং কাজী সাদিয়া হাসানকে ২৫ কোটি টাকা জরিমানা।
৬. ২০২৫ সালের ২ জানুয়ারি
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার কারসাজির জন্য যথাক্রমে ৪৯ কোটি ৮৫ লাখ ও ৬ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়।
৭. ২০২৫ সালের ৯ এপ্রিল
সোনালী পেপারের শেয়ার কারসাজির জন্য দু'দফায় ৫২ কোটি ও ২৬ কোটি ১৩ লাখ টাকা জরিমানা, যার মধ্যে সাকিব আল হাসানকে ২৫ লাখ টাকা এবং ২ কোটি ১ লাখ টাকা জরিমানা করা হয়।
৮. ২০২৫ সালের ৭ মে
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য আবুল খায়ের ও তার সহযোগীদের ২ কোটি ৪৫ লাখ টাকা জরিমানা, যার মধ্যে সাকিব আল হাসানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম সংবাদ মাধ্যমকে বলেন, শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিনিয়োগকারী আবুল খায়েরকে একাধিকবার জরিমানা করা হয়েছে। তিনি বলেন, যে কোনো কারসাজিকারীদের বিরুদ্ধে আগামীতে কমিশন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ৯৯৯ নম্বরে ফোনকল দিয়ে যেভাবে উদ্ধার হলেন ৪ ছাত্র
- বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার বিএনপির শোক দিবস
- বিদেশ সফর, নির্বাচনসহ নানা ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!
- চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা
- ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি
- ডলার সংকটের মাঝে আইএমএফ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- ৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
- বিএসইসির সংস্কার পরিকল্পনার প্রভাবে রেকর্ড উত্থানে সপ্তাহের সূচনা
- ১২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঢাকাবাসীর জন্য আরও বড় সতর্কতা!
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ, বাস্তবে মিলছে না সুফল
- দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা
- ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসা সম্প্রসারণে ইআরজিওএন ট্রান্সফরমার অয়েল বিতরণ চুক্তি
- বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
- হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রের হামলার পর বড় ঘোষণা ইরানের
- ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ
- আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: ১৩ অঞ্চলে দমকা হাওয়া
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল








