উপদেষ্টা আসিফের ‘১০ বাধা’র জবাব দিলেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পথে ১০টি অন্তরায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এরই পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় সব বাধার ব্যাখ্যা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জনগণকে ক্রমাগত মিথ্যা তথ্য ও আইনি অপব্যাখ্যা দিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে সরকারের উপদেষ্টা। জনগণের কাছে তাদের এই কূটকৌশল প্রকাশ করার জন্যে এই তথাকথিত ‘১০টি’ পয়েন্টের জবাব দিলাম।
মঙ্গলবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে থেকে পোস্টে এসব যুক্তি তুলে ধরেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
ইশরাক হোসেন বলেন, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে ১০টি তথাকথিত পয়েন্টে হাজির করা হয়েছে। সম্পূর্ণ আইনি বিচার বিশ্লেষণ করেই নির্বাচনী ট্রাইবুনাল অবশ্যই রায় দিয়েছে। আর আইনি বিচার বিশ্লেষণ করেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে।
এদিকে গতকাল সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শপথের প্রথম বাধা হিসাবে যুক্তি দেন, আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় প্রদান করেছে। এ যুক্তির বিপরীতে ইশরাক হোসেন বলেন, আর্জি সংশোধন কোর্ট অব সিভিল প্রসিডিউর আইনের অর্ডারে ৬ রোল ১৭ অনুযায়ী আর্জি সংশোধন করা যায়। এক্ষেত্রে হাইকোর্টের কোনো আইনকে ভায়োলেট করা হয়নি। অথচ স্থানীয় সরকার উপদেষ্টা আইন না জেনে শুধুমাত্র সাধারণ জনগণকে ভুল বুঝানোর জন্যে এ কথা বলেছেন। তিনি বলার চেষ্টা করছেন, একটি নির্বাচনের মামলার অর্ডারে হাইকোর্টের একটি অবজারভেশন ছিলো। আর সেই অবজারভেশন অনুসারে তিনি বলছেন, আমরা ভায়োলেট করছি। কিন্তু অবজারভেশন ইজ অবজারভেশন। এটা আইনের ঊর্ধ্বে যেতে পারে না। এটা আইনের অর্ডার ৬ রোল ১৭ অনুযায়ী আর্জি সংশোধন করা যায়।
আসিফ মাহমুদের দ্বিতীয় পয়েন্ট ছিলো, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি। এই প্রেক্ষিতে ইশরাক বলেন, উক্ত মামলাটি একতরফা রায় হয়নি। মামলার বিপক্ষে পলাতক মেয়র ফজলে নূর তাপস প্রতিদ্বন্দ্বিতা করেন। মামলার জবাব দাখিল করেন। দীর্ঘদিন হাইকোর্টে স্টেরে করে রাখেন। এ কারণে এটি একতরফা রায় নয়। যথাযত আইন মেনে ও আইনি অসামঞ্জস্যতা না পাওয়ায় নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এতে কোনো ব্যত্যয় ঘটেনি।
তৃতীয়ত, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একইসঙ্গে দুইজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর বিপরীতে ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্টান। তাদের নিজস্ব আইনজীবী প্যানেল থাকার পরও অধিকতর বুঝার জন্য আইন উপদেষ্টার নিকট ফাইল পাঠানো হয়। পরে তারা দেখে-শুনে আইনের কোনো ব্যত্যয় না হওয়ায় ফাইল পুনরায় ফেরত পাঠায়। তারপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। আর আমাদের রায়ে স্পষ্ট লেখা ছিলো, ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। ওইদিন রাত বারোটা হলে ১০দিন পার হয়ে যেতো, তাই দুই ঘণ্টা আগে রাত ১০টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর দুইজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিস প্রেরণকারী ঢাকা দক্ষিণ সিটির ভোটার না। এতএব এখানে তাদের সংক্ষুদ্ধ হওয়ার সুযোগ নাই। আর এসব কাজ কম্পিউটারের দোকানে বসে লেখে বা কোনো আইনজীবীর মাধ্যমে এই কাজ করা যায়। আর আমাদেরকে বাধার দেওয়া জন্য, তারা এই ধরনের লোক ভাড়া করেছে।
চতুর্থত আসিফ লেখেন, এই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই। ইশরাক বলেন, আমি বলবো এটা চরম অজ্ঞতা। স্থানীয় সরকার বিভাগকে পক্ষভুক্ত করার কোনো কারণ নেই। এটা হয় না। কারণ স্থানীয় সরকার বিভাগ নির্বাচনের কোনো পক্ষ না। তাদের কাজ হলো নির্বাচন কমিশনের আদেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
পঞ্চমত, শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনো বিচারাধীন। আর এই প্রেক্ষিতে ইশরাক বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিট সংক্রান্ত যত মতামত দিয়েছে- উনার অজ্ঞতার বহিঃপ্রকাশ। কোনো মামলার শুনানির জন্য কোনো অর্ডার বা শপথ বন্ধ হবে না।
ষষ্ঠত, বরিশাল সিটি করপোরেশনসংক্রান্ত মামলায় আর্জি সংশোধনসংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল। ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না। এর জবাবে বিএনপির নেতা ইশরাক বলেন, কার্যত বরিশাল সিটি করপোরেশনের এই ঘটনা নিয়ে কোনো মামলা হয়নি। নির্বাচন সময় ট্রাইবুনাল করা হয়। সেখানে স্পষ্ট লেখা থাকে, ৩০ দিনের মধ্যে কোনো অভিযোগ থাকলে দায়ের করতে হবে। আর সেই সময় বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কোনো মামলা হয়নি। পরে আবেদন করলে আদালত তাদের আবেদন খারিজ করে দেয়। তারা সম্ভবত হাইকোর্টে এই নিয়ে আবেদন করবেন।
সপ্তম, মেয়াদসংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে; কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কি-না তা স্পষ্ট নয়। এই প্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, এই সংক্রান্ত মতামত শিশুসুলভ। আগে শপথ পরে মেয়াদ কতদিন থাকবে সেই সিন্ধান্ত নির্বাচন কমিশন দিতে পারে। আর নির্বাচন কমিশন যদি অপরগতা প্রকাশ করে তাহলে উচ্চ আদালতে যাবো। অথবা স্থানীয় সরকারে বিদ্যমান কোনো আইনে নির্বাচন কমিশন বরখাস্তও করে তাহলে সেই পদটি খালি হবে। আর এইখানে মেয়াদের কারণে দুয়াশা সৃষ্টি করেছে। এটার (শপথের) সঙ্গে মেয়াদের কোনো সম্পর্ক নাই।
অষ্টম, নির্বাচন কমিশনের চিঠিতে ‘কোনপ্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ’ এর কথা বলা হয়েছে। স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকাসংক্রান্ত আইনি জটিলতা রয়েছে। এইদিকে ইশরাক আরও বলেন, নির্বাচন কমিশনের চিঠিতে কোনো জটিলতা না থাকলে পরবর্তী নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু স্থানীয় সরকার বিভাগ এই সংক্রন্ত চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশনকে চিঠি দেয়। সেখানে নির্বাচন কমিশন কেন আপিল করলো না বা আপিল করা যায় কি না জানতে চায়। আর এই সমস্ত কথা বলে নির্বাচন কমিশনকে দিকনির্দেশনা দেয়া হচ্ছে। এটা খুব ভয়ানক। তারা নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ করছেন। আর নির্বাচন কমিশনের চিঠির জবাবে বলা হয়, তারা কোনো আইনের ব্যত্যয় পায়নি। আর এই কপিটি আমার কাছে রয়েছে। একসময় প্রকাশ হবে।
নবম, এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। ইশরাক বলেন, তারা স্পষ্টত মাথার ভেতর থেকে জটিলতা তৈরি করছে। যেন আমি মেয়র না হতে পারি। যার কারণে তারা নতুন নতুন জটিলতা তৈরী করছে। এখন বলছে, আবার জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ে মতামত চাওয়া হয়েছে। তারা এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ের মাধ্যমে কালক্ষেপণ করছে।
দশম, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে, আওয়ামী আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না।ইশরাক এই প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী আমলের নির্বাচন নিয়ে আমার কথা বলার কিছু নেই। আমরা তাপসের মেয়রের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জকে করে মামলা করেছি। আর মামলার সব প্রক্রিয়া সম্পন্ন করে জিতে এসেছি। তাপসের মেয়রের প্রজ্ঞাপনকে অবৈধ করা হয়েছে এবং আমাকে মেয়র হিসাবে রায় দিয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
জাতীয় এর সর্বশেষ খবর
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ













