শেয়ারবাজারে আস্থা ফেরাতে তাৎক্ষণিক প্রণোদনার জোর দাবি ব্রোকারদের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের দীর্ঘস্থায়ী মন্দা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতা কাটাতে দ্রুত, সাহসী ও কার্যকর প্রণোদনার দাবি তুলেছেন ব্রোকারেজ হাউসগুলোর নেতারা। তাদের মতে, কাগুজে সংস্কার নয়, বরং দৃশ্যমান ও বাস্তবমুখী পদক্ষেপই বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারে।
রোববার (১৮ মে) ঢাকায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই দাবি তোলা হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-এর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন বাজারের টানা দুরবস্থায় হতাশ বিনিয়োগকারীরা রাজপথে নেমে প্রতীকী প্রতিবাদে অংশ নিচ্ছেন। কেউ কেউ কফিন ও জানাজার কাফনের মতো প্রতীক ব্যবহার করে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করছেন।
সভায় ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বাজার পরিস্থিতির গভীর বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, মূলধন ও অর্থবাজারের দুর্বল সমন্বয়, আইপিও প্রক্রিয়ার ধীরগতি, বন্ড ও মিউচুয়াল ফান্ড ব্যবস্থার অকার্যকারিতা, আর্থিক প্রতিবেদন প্রকাশে স্বচ্ছতার অভাব, অভ্যন্তরীণ লেনদেন ও দুর্বল তদারকিসহ একাধিক কাঠামোগত সমস্যার কারণে বিনিয়োগকারীদের আস্থা ভেঙে পড়েছে।
বাজার পুনরুদ্ধারে তিনি স্বল্পমেয়াদি ত্রাণ ও দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের সমন্বয়ে একটি বিস্তৃত প্যাকেজ প্রস্তাব করেন। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে তিনি কয়েকটি কর ও ফি-সংক্রান্ত প্রণোদনার কথা বলেন—যেমন, বার্ষিক বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি সম্পূর্ণ মওকুফ, ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য মূলধন লাভ কর অব্যাহতি, ব্রোকারেজ কমিশন হার ০.৫০ শতাংশ থেকে কমিয়ে ০.৩৫ শতাংশে আনা, ১ লাখ টাকা পর্যন্ত ডিভিডেন্ড আয় করমুক্ত ঘোষণা এবং উৎসে করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার আহ্বান।
তিনি আরও বলেন, নেতিবাচক ইক্যুইটির বোঝা ধাপে ধাপে কমানো, প্রতি ১ লাখ টাকার লেনদেনে অগ্রিম আয়কর ৫০ টাকা থেকে ১৫ টাকা করা এবং ব্রোকারদের একীভূত গ্রাহক অ্যাকাউন্ট থেকে ৭৫ শতাংশ ডিভিডেন্ড ব্যবহারের অনুমতি দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন জরুরি। অবশিষ্ট ২৫ শতাংশ বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে সংরক্ষিত থাকবে।
তার প্রস্তাবনায় আরও ছিল—তালিকাভুক্ত ও অনালিখিত কোম্পানির মধ্যে কর ব্যবধান ১০ শতাংশে নামিয়ে আনা, ৫০০ কোটি টাকার বেশি দীর্ঘমেয়াদি ঋণের জন্য মূলধন বাজার থেকে অর্থায়ন বাধ্যতামূলক করা এবং সম্পদ-সমর্থিত কর্পোরেট বন্ডের রিটার্ন করমুক্ত রাখা।
ডিএসই চেয়ারম্যান আগামী দুই বছরের মধ্যে আইপিও ও বন্ড ইস্যুর প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও শক্তিশালী দেশীয়-বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সব বাজার-সম্পর্কিত কমিটিতে স্টক এক্সচেঞ্জ প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবিও তোলেন তিনি।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী অংশগ্রহণকারীদের আশ্বস্ত করেন, সরকার বাজার সংকট সমাধানে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের ইঙ্গিত মিললেও বাজারে তার প্রভাব প্রতিফলিত হতে সময় লাগবে। তিনি জানান, বিএসইসি ইতোমধ্যে পাবলিক ইস্যু নীতিমালা সংস্কার এবং ভাল পারফরম্যান্স করা কোম্পানিগুলোর তালিকা নিশ্চিত করতে কাজ করছে।
ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, শুধু খুচরা বিনিয়োগকারী নয়, ব্রোকারেজ হাউসগুলোও বর্তমানে তীব্র আর্থিক চাপে রয়েছে। তিনি বলেন, বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়ন, বিও হিসাব ফি হ্রাস, অগ্রিম আয়কর বাতিলসহ তাৎক্ষণিক ও বাস্তবমুখী সিদ্ধান্ত ছাড়া বাজারে আস্থা ফেরানো সম্ভব নয়।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
