যেভাবে খুন করা হয় সাম্যকে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হওয়া শুরু হয়েছে। ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। যদিও এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ঘটনার সময় তৃতীয়পক্ষ জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ। থানা-পুলিশ বাদেও ডিবি, র্যাব ও পিবিআই আলাদাভাবে তদন্ত শুরু করেছে। পুলিশ বলছে, সাম্যের খুনের পেছনে বিশ্ববিদ্যালয় তথা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্ত থাকতে পারে।
এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনায় সেদিন কী ঘটেছিল সেটি আমার দেশকে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সাম্যের দুই বন্ধু আশরাফুল আলম রাফি ও মো. আব্দুল্লাহ আল বায়েজিদ। আশরাফুল আলম রাফি অণুজীববিজ্ঞান বিভাগের এবং মো. আব্দুল্লাহ আল বায়েজিদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী। গত মঙ্গলবার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে নবীনবরণের অনুষ্ঠান হয়। সেটি শেষ হতে রাত ১১টা বেজে যায়। পরে সাম্য বন্ধু রাফি ও বায়েজিদকে নিয়ে রাতের খাবার খেতে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি-সংলগ্ন গেটের ভেতরের দোকানগুলোতে যায়।
বেশি রাত হয়ে যাওয়ায় টিএসসি-সংলগ্ন গেটটি বন্ধ ছিল। এ কারণে কালিমন্দিরের গেট দিয়ে তাদের যেতে হয়েছিল। রাতের হালকা খাবার খেয়ে ফেরার পথে আগে থেকে বাইকে দাঁড়িয়ে থাকা একটি গ্রুপের বাইকে ধাক্কা লাগলে অতর্কিত হামলা, কিল-ঘুসি ও অস্ত্র দিয়ে মারার ঘটনা ঘটে। সাম্যকে ছুরি বা অস্ত্র দিয়ে হঠাৎ করে পায়ে কোপ দেওয়া হয়। এতে প্রচুর রক্তপাত ঘটে। ঘটনাটি মুহূর্তের মধ্যে ঘটে যাওয়ায় নিজেরা হতবিহ্বল হয়ে পড়েন বলে জানান রাফি ও বায়েজিদ।
উদ্যানে রাতের খাবার খেতে যাওয়ার বিষয়ে রাফি বলেন, ‘আমরা দুপুর থেকে খাবার খাইনি। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে যায়। ক্যাম্পাসে তেমন খাবারের দোকান না থাকায় আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে কাবাব বা হালকা কিছু খেতে গিয়েছিলাম। আমরা তিনজন ছিলাম। সাম্য বাইক চালাচ্ছিল, ওটা তারই বাইক ছিল।’ তিনি বলেন, ‘ফেরার পথে সাম্যই বাইক চালাচ্ছিল। মুক্তমঞ্চ এলাকা পার হলে একটি ছেলে ইলেকট্রিক শক দেওয়া এবং একই সঙ্গে উচ্চ সাউন্ডের এমন একটি যন্ত্র দিয়ে আমাদের দিকে নিশানা করে। পরে সাম্যই তাকে বাধা দেয় এবং ধমক দেয়। পরে ছেলেটি দৌড়ে উদ্যানের মাঝামাঝিতে গেলে তাকে ধরতেই বাইক নিয়ে পিছু করি। এ সময় মাঠের মাঝে একটি গ্রুপ বাইকে বসে আড্ডা দিচ্ছিল। ভুল করে তাদের একটি বাইকে আমাদের বাইকের ধাক্কা লাগলে একটি বাইক মাটিতে পড়ে যায়। এরপর আচমকা কিল-ঘুসি, ইট দিয়ে আঘাত করা শুরু করে গ্রুপটির সদস্যরা। তাদের সঙ্গে সে সময় সাত থেকে আটজন থাকলেও মুহূর্তেই ১০ থেকে ১২ জন হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আমাদের মেরে আহত করে।’
রাফি আরো বলেন, ‘আমি বাইকে সবার পেছনে থাকায় বাকি দুজন বা সাম্যকে কীভাবে মেরেছে সেটা খেয়াল করতে পারিনি। সে জায়গায় কোনো আলো ছিল না। হঠাৎ দেখি সাম্যের পায়ে রক্ত। এটা দেখে আমরা চিৎকার শুরু করলে উদ্যানে থাকা আশপাশ থেকে ১০ থেকে ১৫ জন মানুষ সেখানে জড়ো হয়। পরে তাদের একজনকে ধরে উপস্থিত লোকদের কাছে দিয়ে আমরা সাম্যকে নিয়ে বাংলা একাডেমির গেট পর্যন্ত এসে রিকশায় হাসপাতালে যাই। এর মধ্যেই সে মারা যায়। আমরা এটা মেনে নিতে পারছি না।’
উদ্যানে যে গ্রুপটির কাছে মারধরের শিকার হন সাম্যরা সেই গ্রুপটি নেশা করতে সেখানে উপস্থিত ছিলেন বলে জানান বায়োজিদ। তিনি বলেন, ‘আমি বাইকের মাঝে বসা ছিলাম। আমরা নিজেরা প্রতিরোধের চেষ্টা করেছি। আমার মাথায় ঘুসি দেয় একজন। খুবই উগ্র মেজাজে ছিল তারা। হঠাৎ করে সাম্যের পায়ের দিকে তাকিয়ে দেখি ব্যাপক রক্তপাত হচ্ছে। ঘটনাটা দুই মিনিটের কম সময়ে ঘটে গেছে। খুব সাধারণ ঘটনা থেকে সাম্যকে তারা ছুরি দিয়ে কোপাবে এটা কল্পনাও করতে পারিনি। পরে আমি রাফি আর উদ্যানে বিড়ি-সিগারেট বিক্রি করে এমন একটি ছেলেসহ মোট তিনজন মিলে সাম্যকে কোলে নিয়ে কালিমন্দিরের গেটে এসে রিকশা নিই। কিন্তু হাসপাতালে নিলে ডাক্তার সাম্যকে মৃত ঘোষণা করেন।’
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ট্রিপল নাইনে পুলিশ খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ জানতে পারে সাম্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এরপরই পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যারা খুনের সঙ্গে জড়িত তারা ফার্মগেটের রাজাবাজারে থাকে। ধস্তাধস্তির সময় পলাশ সরদার নামেও এক আসামি আহত হয়। তাকে ধরতে পুলিশ ঢামেক হাসপাতালে যায়। কিন্তু, আসামিরা চালাকি করে ঢামেক হাসপাতালে চিকিৎসা নেননি। পলাশকে তার সহকর্মীরা নিয়ে যায় রাজধানীর শমরিতা হাসপাতালে। পুলিশ প্রথাগত সোর্স কাজে লাগিয়ে জানতে পারে, শমরিতা হাসপাতালে একজন পায়ের ড্রেসিং করাচ্ছেন। এ সময় সেখানে গিয়ে পুলিশ পলাশ ও তার বন্ধু সম্রাটকে হাতেনাতে ধরে ফেলে। পরে তার অপর বন্ধু তামিমকে ফার্মগেটের একটি মেস থেকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, তিনজন পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি এলাকায়। গত দুই আগে তারা তিনজন ঢাকায় এসেছেন। তারা তেজগাঁওয়ের সেজান পয়েন্টে ভ্রাম্যমাণ হকার। রাতের বেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে ও নেশা করতে যেতেন।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ওই ঘটনার সঙ্গে তৃতীয়পক্ষ জড়িত কি না, তা তারা তদন্ত করে দেখছেন। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। খুনের বিষয়টি ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে, না পরিকল্পিতভাবে করা হয়েছে তা তদন্ত করা হবে।
সূত্র জানায়, ঘটনার পর থেকে রমনা কালিমন্দিরের আশপাশের ও মূল গেটের পাশ থেকে ৯টি ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সাম্যের একাধিক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে।
এদিকে, গতকাল সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সরজমিনে দেখা গেছে, উদ্যানকে কেন্দ্র করে ১২টি লালনের আখড়া রয়েছে। সন্ধ্যা হলে সেখানে মাদকের জমজমাট আড্ডা বসে। পুলিশের নাকের ডগায় এসব চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ছাড়া উদ্যানে দেদার মাদক বিক্রি হয় বলেও জানা গেছে। উদ্যানে আড্ডা দেওয়া সোহেল নামে এক যুবক জানান, সময় পেলে আমরা ঘুরতে আসি। এই উদ্যানের পরিবেশ আগের মতো নেই। সন্ধ্যা হলেই মাদকের আড্ডা বসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আসাদ জানান, উদ্যানে নিরাপত্তার সংকট রয়েছে। আগে সন্ধ্যার পর থেকে পুলিশি টহল ছিল। আনসার সদস্যরাও সক্রিয় ছিল। কিন্তু, ৫ আগস্টের পর থেকে ঢিলেঢালা ভাব দেখা গেছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সব অবৈধ স্থাপনা। গতকাল বেলা সাড়ে ১১টায় এ অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













