অবশেষে মুখ খুললেন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা
নিজস্ব প্রতিবেদক: আলোচিত র্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহননের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে ফরিদপুরে র্যাব কর্মকর্তা পলাশের শ্বশুরবাড়িতে গিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা দাবি করছেন, তার শাশুড়ি তাকে সংসার করতে দেয়নি, বরং ছেলেকে ছোট বাচ্চার মতো নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন।
সুস্মিতা সাহা বলেন, ‘আমার স্বামী নির্লোভী ছিল। ও সৎ ছিল। ও আমাকে পছন্দ করে বিয়ে করসে। কিন্তু ও অনেক বেশি মাতৃভক্ত ছিল। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েটও করতাম। কারণ আমিও তো একদিন মা হব। আমার সন্তানও তাহলে বাবার মতো হবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন দেখলাম আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি খুব আদর যত্ন করতাম ওকে, ওর মাকে। কিন্তু ওরা না আমাকে বুঝত না। আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসত। কিন্তু ওই যে একটা বয়সের গ্যাপ, ওই জন্য ও আমাকে বুঝত না।’
তিনি বলেন, ‘বিয়ের ৬-৭ মাস পর থেকে আমি বলা শুরু করি যে, কী, কোনো সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন? তোমারই তো বউ আমি। তুমি পছন্দ করে আনসো, আমি যেহেতু আসি নাই। তাহলে তোমার কি কখনও ইচ্ছে করে না যে বউকে নিয়ে একটু থাকি বা বউকে একটু আলাদা করে সময় দেই। ও বলত যে না, বউকে আলাদা করে টাইম দেয়ার কি আছে? মা আছে, আমি আছি, তুমি আছ- যা করব একসাথে করব। বউকে তো রাতে ভালোবাসা যাবে, রাতে তো একসাথে ঘুমাই, তখনই ভালোবাসব। আমি বলতাম, বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য ভালোবাসার জন্য বিয়ে করে? বড় কোনো শখ, আহ্লাদ কিচ্ছু থাকে না?’
তিনি আরও বলেন, ‘ওর (পলাশ) মা আমাকে সংসার করতে দেয়নি। আমার স্বামী আমার হাতের রান্না ভালো খাইত এ জন্য আমার শাশুড়ি একপর্যায়ে আমার রান্নাই বন্ধ করে দিলো। আমার শাশুড়ির ইথিক্স ছিল, ছেলে বিয়ে করবে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে। বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে। আমার শাশুড়ি আমার স্বামীর যে ৩৫ বছর বয়স হলো ওকে নিজ হাতে খাইয়ে দিত। যেদিন মারা গেল ৭ মে, ওইদিন সকালেও ওর মা ওকে খাইয়ে দিসে।’
পলাশ সাহার স্ত্রী আরও বলেন, ‘এই আড়াইটা বছর ধরে আমিও দেখতেসি যে, একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা হ্যামপার করে ঠিক ওভাবে। প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে, ও কি পোশাক কিনবে, ও কোনটা পরে অফিসে যাবে না যাবে, ও কখন কি খাবে না খাবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, সবটা ওর মা নিয়ন্ত্রণ করত। আর আমার স্বামী সেটা মেনে নিত। তো আমার একটা পর্যায়ে গিয়ে মনে হলো, এটা তো খুব প্রক্সি। এক পর্যায়ে আমি আইডিন্টিটি ক্রাইসিসে ভুগছিলাম যে, আমি তো ওর বউ। কিন্তু আমার অস্তিত খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে। তারা মা-ছেলে দুজনে কথা বলত, আমি যখন ওদের মাঝে যেতাম তখন থেমে যেত। এটা কেমন ব্যবহার? আমি তো ওর বউ।’
‘ঘরের মধ্যে আমরা মাত্র ৩টা মানুষ ছিলাম। এই আড়াইটা বছরে ওর মা সকালে নাস্তা তৈরি করত। আমাকে করতে দিত না। শুধু ওর জন্য করত। আমি আমার শাশুড়িকে অনেক যত্ন করেছি প্রথম ৬-৭টা মাস। আমি ভাবতাম, আমার শাশুড়ি হয়ত বুঝবে একদিন। তাই স্বামীর মুখের দিকে তাকিয়ে সব করতাম। কারণ আমার স্বামী তো ওর মাকে খুব ভালবাসে। আমি ভাবতাম, আমি যদি আমার শাশুড়িকে ভালবাসি তাহলে তো সে আরও ভালো থাকবে। ওই জন্য ৬-৭ মাস আমি অনেক করেছি। আমার শাশুড়ি মায়ের নখ কাটা থেকে শুরু করে তার চুলে তেল দেয়া, গোসল করানো সব করেছি। তার কোন কাপড়টা ভালো লাগতেসে না, তাকে কোন কাপড় পরলে ভালো লাগবে সব ঠিক করে দিতাম। আমি বরঞ্চ আমার স্বামীকে বলতাম যে, তোমার মায়ের শাড়ি লাগবে কি না জিজ্ঞাসা করো, যা লাগবে এনে দাও’- যোগ করেন তিনি।
সুস্মিতা সাহা বলেন, ‘ঢাকার শান্তিনগরে আমরা সেলটেক রহমান ভিলার ২০ তলা বিল্ডিংয়ের ১৮ তলায় ছিলাম। ওখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচ বাথরুম, বেলকুনি ছিল ওই ফ্লাটে। তো আমার স্বামীড় সাথে যেহেতু বাসা দেখেছি, আমার স্বামীকে আমিই প্রথমে বললাম কি মা যেহেতু গ্রাম থেকে আসতেসে, কখনও শহরে থাকেন নাই মাকেই মাস্টার বেডটা দাও, তাহলে পরিবেশের সাথে মানিয়ে নিতে সহজ হবে। আমি খুলনা শহরে বড় হয়েছি, আবাসিক এলাকায় ছিলাম। ওখানে স্কুল জীবন শেষ করে যখন বাবার বাসায় আসলাম ৭-৮ মাস পর আমার বিয়ে হয়ে যায়, তখন আমি সারদা সুন্দরী কলেজে পড়তাম। তো আমার স্বামীকে বলার পর সে বলল কি, তুমি এইটুকু মেয়ে, তোমার তো উচিৎ ছিল বলা যে মাস্টার বেডের রুমটা তুমি নিবা। সেখানে তুমি নিজে থেকেই মাকে দিতে বলতেসো। বাহ, ভালো। আমিও আশা করছিলাম, মাকে মাস্টার বেডটা দিব। ঠিক আছে, তাহলে মাকে মাস্টার বেডটা দিব। তো মাকে মাস্টার বেডটা দেয়া হলো, আমরা থাকতাম আরেকটা রুমে।’
স্বামীর সঙ্গে সংসার জীবন নিয়ে তিনি আরও বলেন, 'আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোয়ালিটির কিচ্ছু ছিল না। সকালে মায়ের ডাকে ওর ঘুম ভাঙত। ঘুম থেকে উঠেই মা মা করত। আমার সেটা প্রথমে ভালোই লাগত যে, আচ্ছা ঠিক আছে ও ওর মাকে ভালোবাসে, বাইরের কাউকে তো ভালবাসতেসে না। ওর মা ওর জন্য রান্না করত খিচুড়ি, যেটুকু ও খেত। তখন থেকে আস্তে আস্তে আমার মনের মধ্যে ব্যথা অনুভব শুরু হল যে, এটা কেমন ব্যবহার। ও অফিসে যাওয়ার পরে আমি আমার ও শাশুড়ির জন্য নাস্তা তৈরি করতাম আলাদা করে। মা যদি তরকারি রান্না করত, তাহলে শুধু ওর জন্য করত। আমরা তো বাসায় ৩টা মানুষ, আরেকটু বাড়িয়ে দিলে কিন্তু ৩ জনের হয়ে যেত। কিন্তু ওর মা কখনও করত না। আমাদের স্বামী-স্ত্রীকে কখনও একসঙ্গে কথা বলতে দিত না। আমার স্বামী তো প্রথমে পুলিশে ছিল, পরে র্যাবে আসছে। তো আমার স্বামী যতটুকু সময় বাসায় থাকার সুযোগ পেত, ততটুকু সময় আমার শাশুড়ির সঙ্গে থাকত। আমি কিছু মনে করতাম না। ভাবতাম, ওর মা আসছে গ্রাম থেকে, ওর মাকে তো এত সময় পায় নাই। সংসার কেবল শুরু করেছি, একদিন না একদিন হয়ত সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন না, সেটা দিনের পর দিন হতে থাকল। আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন আসল না। ওর মাকে ভক্তি, মাকে ভালবাসতেসে, মাকে সময় দিচ্ছে আমাকে আর সময় দিচ্ছে না।'
এর আগে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় র্যাব কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা ‘আত্মহত্যা’ করেন। গত বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় র্যাব- ৭ এর নগরের বহদ্দারহাট ক্যাম্পে নিজ অফিস কক্ষে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পলাশ সাহার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। পারিবারিক কলহের জেরে পলাশ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশ কর্তৃপক্ষের। তার সুইসাইড নোটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’
মুসআব/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













