হাসিনার ডিজাইনটা ছিল খালেদা জিয়াকে তিলতিল করে মেরে ফেলা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে বলেন, “শেখ হাসিনার ডিজাইনটা ছিল যে তিনি বেগম খালেদা জিয়াকে তিলতিল করে মেরে ফেলবেন এবং তিনি থাকবেন ৪১ সাল পর্যন্ত। ডিভাইন জাস্টিসটাই হচ্ছে আসলে গণঅভ্যুত্থান যে ঠিক উল্টোটা ঘটেছে।”
উপস্থাপক সারোয়ার তুষারকে প্রশ্ন করেন, “শেখ হাসিনা যে দানব হয়ে উঠেছিল বিএনপির চ্যালেঞ্জের কারণে শেষ পর্যন্ত, আপনি কীভাবে দেখেন? বেগম জিয়ার যে স্যাক্রিফাইস, সেটাকে আপনার মূল্যায়নটাও শুনতে চাই।”
জবাবে সারোয়ার তুষার বলেন, “প্রথমত বলি যে আজকের দিনটা ঐতিহাসিক। ঐতিহাসিক এই কারণে যে আমাদের এই গণঅভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে দেশের বাইরে যাওয়া এবং ফেরত আসা, এটার সাথে কিন্তু গণঅভ্যুত্থানের ইতিহাসটা জড়িয়ে আছে। কারণ শেখ হাসিনার ডিজাইনটা ছিল যে তিনি বেগম খালেদা জিয়াকে তিলতিল করে মেরে ফেলবেন এবং তিনি থাকবেন ৪১ সাল পর্যন্ত। এখন ডিভাইন জাস্টিসটা হচ্ছে এই এবং এই ডিভাইন জাস্টিসটাই হচ্ছে আসলে গণঅভ্যুত্থান,যে ঠিক উল্টোটা ঘটেছে। আজকে শেখ হাসিনার রাজনীতি থেকে তার আর ফেরত আসার কোনো সম্ভাবনা নাই এবং একটা কলঙ্ক নিয়ে তিনি আসলে বিদায় নিয়েছেন।”
তিনি আরও বলেন, “অন্যদিকে বেগম খালেদা জিয়া কিন্তু এখন বিয়ন্ড পলিটিক্স। মানে তিনি যেমন আমার পক্ষে খুব কষ্ট, মানে কঠিন হবে তার বিরুদ্ধে দুই একটা সমালোচনা করা, বা যারা তার বিরোধী রাজনীতি করে তারাও তাকে ভালো না বেসে পারবে না, শ্রদ্ধা না করে পারবে না। তার যে ইতিহাস, মানে ঐতিহাসিকভাবে তিনি যা যা করেছেন বাংলাদেশের রাজনীতির জন্য, গত ১৫ বছর শুধু উনার উপর যে ধরনের নির্যাতন শেখ হাসিনা করেছেন, যেভাবে তাকে অপমান করা হয়েছে, যেভাবে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে, এগুলোর পরেও উনার টিকে থাকাটা, উনার অস্তিত্বটাই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা রেজিলিয়েন্স ছিল। একটা রেজিস্টেন্স ছিল যে উনি আছেন এবং এটাই তার কর্মীদেরকে একটা মনোবল দিয়েছে যে বেগম খালেদা জিয়া আছেন।”
তিনি বলেন, “সেইখান থেকেই হচ্ছে আপনার এই জায়গাটাকে দেখতে হবে যে তিনি যে এখন যখন এসেছেন দেশে, এটা ডেফিনেটলি বিএনপিকে অবশ্যই, মানে একটা চাঙ্গা তো করবেই, তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে, কিংবা কর্মীদের মনোবল চাঙ্গা করবে। এটা ছাড়াও আমাদের এখন যে ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে চিন্তা করলে, তার মধ্যে একজন বর্শিয়ান, মানে যার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে, সংগ্রামী রাজনৈতিক ক্যারিয়ার আছে, তাঁর দেশে উপস্থিতি কিন্তু যে সমস্ত বিষয়ে টেনশন আছে রাজনীতিতে, এটা কিন্তু একটা, মানে লাস্ট রিসোর্ট অনেক ক্ষেত্রে। যেখানে যেখানে ধরা যাক বিএনপিও অনমনীয়, সেখানে হয়তো তিনি যদি শেষ কথাটা বলেন, তখন তো বিএনপি সেখান থেকে কিছুটা সরে আসবে।
কিংবা হয়তো আমরাও অনেক ক্ষেত্রে তিনি আছেন এটা বিবেচনা করে অনেক সিদ্ধান্ত নেব। তো ফলে উনার রাজনীতিতে ফিরে আসাটা এবং মানে বাংলাদেশে ফিরে আসাটা, এটা খুবই একটা ঐতিহাসিক ঘটনা, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটেছে। এবং তিনি আসলে আমাদের এখন রাজনীতির ঊর্ধ্বে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব।”
সারোয়ার তুষার বলেন, “যেমন ৮৬ সালের নির্বাচনে, তখন তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলে আসলেন, যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা বেইমান, জাতীয় বেইমান। পরে তিনি নিজে অংশগ্রহণ করলেন। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু এই ধরনের কোনো ডিজাইনে কখনোই অংশ নেন নাই। তার প্রতি অনেক টোপ ছিল।”
তিনি আরও বলেন, “এটা হলো একটা হিস্টোরিক্যাল মোমেন্ট, যখন তিনি আপোষ করেন নাই। দ্বিতীয় আরেকটা ঐতিহাসিক মোমেন্ট আমার বিবেচনায় হচ্ছে ২০০৭ সালে, যখন ওয়ান ইলেভেনের গভার্মেন্ট। যেটাকে শেখ হাসিনা বললেন যে এটা তাদের আন্দোলনের ফসল। কিন্তু এই মাইনাস পলিটিক্সে কিন্তু বেগম খালেদা জিয়া এবং তিনি কিন্তু তখন এক অর্থে শেখ হাসিনাকেও সেভ করেছেন।
মাইনাস টু যেটা পরিকল্পনা চলছিল, তখন কিন্তু তিনি চাইলে পারতেন যে শেখ হাসিনাকে ওই সরকারের সাথে একটা ডিল করে তিনি রাজনীতিতে থেকে যান এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিদায় করেন। কিন্তু তিনি সেটা না করে, তিনি তার প্রজ্ঞা দিয়ে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগকে, মানে রাজনীতিটা থাকতে হবে। বিরোধিতা হবে কিন্তু রাজনীতি থাকতে হবে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির ওই সকল যে আদব, এটাকে ভেঙে দেয়ার কারণেই আওয়ামী লীগের আজকে এই পরিণতি।”
সারোয়ার তুষার বলেন, “বেগম খালেদা জিয়া এসেছেন এবং আমি জানিনা কতটুকু তিনি রাজনীতিতে আবার সক্রিয় হতে পারবেন। কারণ তার কিন্তু, তার এই যে আসাটা, এভাবে, এখন তার যাই হোক, তার যেহেতু বয়স হয়েছে, বার্ধক্যজনিত কারণেই হয়তো কোনো একদিন আমরা তাকে আর পাবো না। কিন্তু তিনি যে এসেছেন, এটা একটা বিরাট রিওয়ার্ড। এটা তার নিজের জন্যও একটা বড় এচিভমেন্ট এবং আমরাও এটাতে অনেক আনন্দিত।”
মুসআব/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













