পাকিস্তানের ভয়ে ভারতে ব্ল্যাকআউট
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের পাল্টা হামলার হুমকির প্রেক্ষাপটে ভারতের সীমান্তবর্তী পাঞ্জাব রাজ্যের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল চালু করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করে নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) রাত সাড়ে ১২টার দিকে অম্রিতসার শহর ও তার আশপাশের এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়লে এই সিদ্ধান্ত নেয়া হয়। সঙ্গে সঙ্গেই শহরের বিভিন্ন এলাকায় আলো নিভিয়ে ফেলা হয় এবং লোকজনকে আতঙ্কিত না হয়ে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়।
ভারতের কেন্দ্রীয় সংবাদ সংস্থা এএনআই (ANI) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে জানায়, “সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে অম্রিতসারে ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের ঘরে থাকতে, বাহিরে না আসতে এবং সকল আলো বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।”
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত না করলেও, অম্রিতসারের বহু বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আত্তারি সীমান্তের কাছে বিকট শব্দ শোনা গেছে, বাড়ির কাঁচ কেঁপে উঠেছে এবং ভূকম্পের মতো অনুভূতি হয়েছে।
পি এন শর্মা নামের একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, “আত্তারির দিক থেকে বিকট শব্দ এসেছে। আমি জানি এটা কোনো সনিক বুম ছিল না।”আরেকজন, আমারবীর সিং বলেন, “আমার ঘর কেঁপে উঠেছিল। আমি ঘুম থেকে জেগে যাই বিস্ফোরণের শব্দে।”
এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। এক টিভি ভাষণে তিনি বলেন,“গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। এর জন্য তাদের মূল্য দিতে হবে।”
তিনি আরও দাবি করেন,“ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে এবং তাদের সেনাবাহিনীর একাধিক সদস্য নিহত ও বন্দি হয়েছে।”
পাকিস্তানের সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, “এই পাল্টা জবাবে পাকিস্তানের ৩১ জন শহীদ হয়েছেন, যাদের রক্ত বৃথা যাবে না। প্রতিটি ফোঁটা রক্তের বদলা ভারতকে দিতে হবে।”
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনীকে সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পাকিস্তান-ভারত সীমান্তের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে মোতায়েন বাড়ানো হয়েছে।নিউজ-১৮ জানিয়েছে, অম্রিতসারে বিস্ফোরণের খবর মেলেছে, তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই সুনির্দিষ্টভাবে হামলার তথ্য নিশ্চিত করা হয়নি।
অম্রিতসারের স্থানীয় প্রশাসন ও পুলিশ নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,“এটি পূর্বসতর্কতা। পরিস্থিতি শান্ত রাখার স্বার্থেই ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। সবাইকে ঘরে থেকে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।”
মুসআব/
পাঠকের মতামত:
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিকের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- তমিজউদ্দিন টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর













