খালেদা জিয়ার সফরসূচি পরিবর্তন ও ফ্লাইট নিয়ে সর্বশেষ যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (সোমবার) লন্ডন থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তাকে বহনকারী কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ সুপ্রিসার এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। বিমানে তার সঙ্গে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চিকিৎসক ও পরিবারের সদস্যসহ মোট ১৪ জন সফরসঙ্গী।
খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে সোমবার সকাল থেকেই হিথ্রো বিমানবন্দরের আশপাশে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বিএনপির নেতা-কর্মীরা। যদিও নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে সরাসরি দেখা করার সুযোগ না থাকলেও, তারা রয়্যাল স্যুটের সামনে জড়ো হয়ে তাকে বিদায় জানানোর চেষ্টা করেন। এদিন লন্ডনে সরকারি ছুটি (ব্যাংক হলিডে) এবং কিছুটা বিরূপ আবহাওয়া থাকলেও নেতাকর্মীদের উপস্থিতিতে ছিল না কোনো ঘাটতি।
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। তার লন্ডনের ভিসার মেয়াদ আজ মধ্যরাতে শেষ হয়ে যাবে—এ তথ্য চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার পর, শেষ মুহূর্তে ফ্লাইট নির্ধারণ এবং প্রস্তুতি সম্পন্ন হয়। প্রথমদিকে কাতার থেকে লন্ডনে এসে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। তখনই কাতারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, তাকে দেশে ফিরতেও সহায়তা করবে তারা। কিন্তু ফ্লাইটের বিষয়টি চূড়ান্তে কিছু জটিলতা দেখা দেয়।
বিএনপির পক্ষ থেকে কাতার সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয় এবং অবশেষে, আজ দুপুরে কাতার দূতাবাসের পক্ষ থেকে ফিরতি ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করা হয়। লন্ডন থেকে বিএনপির নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার সঙ্গে যারা ফিরছেন, তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, পরিবারের সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল।
লন্ডনের কিংস্টনে তারেক রহমানের বাসায় অবস্থানরত খালেদা জিয়াকে বিমানবন্দরে নিয়ে যাবেন তারেক রহমান নিজেই। তিনি গাড়ি চালিয়ে তাকে হিথ্রো পৌঁছে দেবেন বলে জানা গেছে। বিদায় জানানোর জন্য জড়ো হওয়া নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া রয়্যাল স্যুট এলাকায় দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারেন বলেও জানানো হয়েছে।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন জানান, “আমরা দুপুর ১টা ১০ মিনিটে এখানে জড়ো হতে শুরু করি। এক হাজারের বেশি নেতা-কর্মী এখানে হাজির হবেন। আমাদের নেত্রী যাচ্ছেন, দোয়া করি যেন সুস্থ হয়ে আবার ফিরে আসেন।”
খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের রাজধানী দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি নেবে। সেখানে জ্বালানি নেওয়ার পর আবার যাত্রা শুরু করে মঙ্গলবার সকালে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম লন্ডন থেকে খালেদা জিয়া দেশে ফিরছেন। উল্লেখযোগ্য যে, সেই সময়ও তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্যই লন্ডনে গিয়েছিলেন। তার চিকিৎসার সার্বিক তদারকিতে ছিলেন কাতারের ও বাংলাদেশের একাধিক চিকিৎসক দল।
লন্ডনে অবস্থানরত বিএনপির নেতা নসরুল্লাহ খান জুনায়েদ, যিনি নব্বইয়ের গণআন্দোলনের সময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, বলেন, “ম্যাডাম যেন আবার চিকিৎসা নিতে লন্ডনে আসেন, আমরা সেই দোয়া করছি। তিনি যেন দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন।”
মুয়াজ/
পাঠকের মতামত:
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













