৯ মাসে ৫ বার হামলা, হাসনাত ইস্যুতে উত্তাল শহর
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। রবিবার (৪ মে) রাতে এ হামলার শিকার হন তিনি। গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর এ নিয়ে অন্তত পাঁচবার হামলার শিকার হলেন তিনি। অভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের ওপর সর্বশেষ হামলার ঘটনায় জড়িত হিসেবে নাম এসেছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের।
গাজীপুরে হামলায় ১০-১২ জন
গাজীপুরে ১০-১২ জন যুবক মোটরসাইকেলে এসে রবিবার রাতে হাসনাতের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে তিনি আহত হওয়ার পর তার রক্তাক্ত হাতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার গাড়ির কাচ ভেঙে যায়। এ হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর পাশাপাশি ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দু’জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রবিবার রাতেই তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান। তারা হলেন—মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।
ডিসি বলেন, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং তাৎক্ষণিক অভিযানের নির্দেশ দেন। অভিযানে দ্রুত পদক্ষেপ নিয়ে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ডিসি রবিউল।
চট্টগ্রামে গাড়িচাপার চেষ্টা
গত ২৭ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যার দিকে মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের গাড়িবহরে ট্রাকচাপা দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে।
পুলিশ জানায়, সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি। ঘটনার পর চালককে আটকসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। এর আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজায় মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম। দাফনের পর কবরও জিয়ারত করেন তারা।
সচিবালয়ে আনসারদের হামলা
গত ২৫ আগস্ট সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হামলায় গুরুতর আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।
ঘটনার দিন দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা তাদের ধাওয়া করে কয়েকজনকে লাঠিপেটা করেন। পরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া ও মারধর করেন আনসার সদস্যদেরর। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একদিনে দুই দুর্ঘটনা
গত ২৮ নভেম্বর ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার সড়কে দুর্ঘটনার শিকার হন হাসনাত আব্দুল্লাহ। এদিন তার গাড়ি দুর্ঘটনায় পড়লে তিনি আহত হন। একদিনে দুই ঘটনা সন্দেহজনক বলে জানিয়েছিলেন তিনি। রাজধানীর মাতুয়াইল ও গুলিস্তানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাতুয়াইলে হাসনাতের গাড়ির পেছনে আঘাত করে একটি ট্রাক। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ বলে অভিযোগ করেন তিনি। আর গুলিস্তানে ধাক্কা দেয় একটি মিনি ট্রাক।
মুয়াজ/
পাঠকের মতামত:
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













