পূর্বাচলকে ৬ মাসের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু বলেছেন, পূর্বাচলকে আগামী ছয় মাসের মধ্যে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার (৩ মে) রাজউকের আওতাধীন হাতিরঝিল ও পূর্বাচল এলাকা পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান এ কথা বলেন।
একটি বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের চলমান প্রকল্পসমূহের বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার জন্য রাজউক চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সকাল থেকে হাতিরঝিল এলাকা সরেজমিনে পরিদর্শন শুরু করেন। পরিদর্শনের অংশ হিসেবে রাজউকের কর্মকর্তাবৃন্দ হাতিরঝিল ওয়াটার বোটের জেটি, এম্ফিথিয়েটার, ওয়াকওয়ে ও রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
তিনি বলেন, পূর্বাচল নতুন শহরকে অতিদ্রুত একটি সুন্দর, বাসযোগ্য এলাকা হিসেবে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। পাশাপাশি পূর্বাচল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি ছয় মাসের মধ্যে পূর্বাচলকে বাসযোগ্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
রাজউক চেয়ারম্যান বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের সুষ্ঠু তদারকির জন্য পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত সকল কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী ও কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। হাতিরঝিলকে একটি দর্শনার্থী বান্ধব স্থান করে তোলার জন্য নিয়মিত সঠিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর দিক নির্দেশনা প্রদান করা হয়। এসময় রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্নতাকর্মীদের সুবিধা অসুবিধা নিয়ে জানতে চান এবং অসুবিধা সমূহ সমাধানের আশ্বাস দেন।
এরপর রাজউক চেয়ারম্যানসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তারা হাতিরঝিল এলাকায় অবস্থিত কিছু রেস্টুরেন্ট ঘুরে দেখেন ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপর রাজউকের প্রতিনিধিদল গুলশানে অবস্থিত রাজউক চেয়ারম্যান বাংলোর সংস্কার কার্যক্রম পরিদর্শনে যান। এসময় সংস্কার কার্যক্রমের বাজেট ও সংস্কারের অগ্রগতি নিয়ে রাজউক চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করেন এবং বাজেট কমিয়ে সঠিকভাবে সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
চেয়ারম্যান বাংলো পরিদর্শনের পর রাজউক চেয়ারম্যানসহ অন্যান্যরা পূর্বাচলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় পূর্বাচল নতুন শহরের চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখা হয়। যার মধ্যে রয়েছে পূর্বাচল নতুন শহরের রাস্তা ও ড্রেনের নির্মাণ কার্যক্রম। এসময় ড্রেন ও ফুটপাতের নকশাগত ত্রুটিসমূহ নিরসন করে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার জন্য রাজউক চেয়ারম্যান দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর প্রতিনিধি দল পূর্বাচল নতুন শহরের লেকপাড়ে ওয়াকওয়ে ও সাইকেলের রাস্তা পরিদর্শন করেন। ওয়াকওয়ের বিভিন্ন জায়গায় ভাঙ্গা ও নকশাগত ত্রুটি নিয়ে রাজউক চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করেন ও অবিলম্বে তা ঠিক করার নির্দেশ দেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পূর্বাচলে নির্মাণাধীন কবরস্থান ও কাঁচা বাজার ঘুরে দেখেন। কবরস্থান পরিদর্শনকালে রাজউক অধিগ্রহণকৃত জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ঘর ও অন্যান্য স্থাপনা অপসারণের নির্দেশ দেন। কাঁচা বাজার পরিদর্শন করে অতিদ্রুত সেখানে বাজার কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রাজউক চেয়ারম্যান জানান।
এরপর রাজউক চেয়ারম্যান পূর্বাচলে রাজউক এর অফিস পরিদর্শন করেন। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে রাজউক চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে রাজউক চেয়ারম্যান জানান, পূর্বাচল নতুন শহরের লেকের পাড় ধরে যৌথভাবে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করবে রাজউক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়াও তিনি জানান, উত্তরা তৃতীয় পর্বের নির্মিত রাস্তা ঢাকা উত্তর সিটি করপোরেশন এর কাছে হস্তান্তর করবে রাজউক।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশীদ, রাজউকের প্রধান প্রকৌশলী, প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান নগর স্থপতি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।ছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম













