ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার ফ্লাইটে রহস্যজনক পরিবর্তন

২০২৫ মে ০৩ ১৭:৪৩:৩২
খালেদা জিয়ার ফ্লাইটে রহস্যজনক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে ২০২৫) লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে ফিরবেন। এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন। তবে, ফ্লাইটের দুই কেবিন ক্রুকে নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপোনের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তাজনিত শঙ্কার অভিযোগ রয়েছে। কসমিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং সরকারের সুবিধা ভোগের অভিযোগও রয়েছে। তিনি চাকরি জীবনে ১৮ বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং একাধিকবার শাস্তি হিসেবে গ্রাউন্ডেড হয়েছেন।

অপরদিকে, মো. কামরুল ইসলাম বিপোন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি প্রতি বছর ১৫ আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের অন্যতম উদ্যোক্তা ছিলেন।

এই দুজনের পরিবর্তে ফ্লাইটে দায়িত্ব পালন করবেন ফ্লাইট পার্সার ডিউক ও ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ফ্লাইটের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে