জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতির শ্যালক
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। এলাকায় তাদের ব্যানার-পোস্টার, তোরণ শোভা পাচ্ছে, দলের সাংগঠনিক তৎপরতাও বেড়েছে।
যুক্তরাষ্ট্রে পলাতক জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক শিক্ষামন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক। দেশে ফিরে তিনি গণসংবর্ধনা, মতবিনিময় সভা ও গণসংযোগে অংশ নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।
বিএনপি থেকে এ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন আরও কয়েকজন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন—জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের জিপি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা এবং যুববিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ওরফে ভিপি সুমন।
অ্যাডভোকেট গাউস বলেন, “বিগত দিনের আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। দল যদি ড. ওসমান ফারুককে মনোনয়ন দেয়, তবে আমি নির্বাচন করব না।”
অন্যদিকে, জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, “ড. ফারুকের অনুপস্থিতিতে দীর্ঘদিন এলাকায় আমি সক্রিয় ছিলাম। আশা করি, দল ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেবে।”
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খানকে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, “এই আসনের জনগণ গুণী মানুষকে মূল্যায়ন করে। আমরা আশা করছি, এবারের নির্বাচনে ভালো ফলাফল আসবে।”
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার এবং সিপিবির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিসও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
কিশোরগঞ্জ-৩ আসনে ১৯৭৩ সালে আওয়ামী লীগের এমএ কুদ্দুস, ১৯৭৯ সালে স্বতন্ত্র প্রার্থী ড. এম ও গণি, ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের ড. মিজানুল হক, ২০০১ সালে বিএনপির ড. এম ওসমান ফারুক এবং ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চারবার জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু নির্বাচিত হন।
মুয়াজ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













