দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক : ৭৬ বছরের পুরোনো দল আওয়ামী লীগ আজ ইতিহাসের এক গভীর সংকটে। দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বদানকারী দলটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারানোর পর এখন নিজস্ব নেতৃত্বহীনতার চাপে। দলের শীর্ষ নেতাদের অনেকেই এখন দেশের বাইরে, আর দেশের ভেতরে থেকে সংগঠিত হওয়ার জন্য দলটি এখন মরিয়া হয়ে নেতৃত্ব খুঁজছে।
২০২৪ সালের ৫ আগস্ট ঘটে যাওয়া গণআন্দোলনে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর অনেক শীর্ষ নেতা, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশত্যাগ করেন। অধিকাংশই আশ্রয় নেন ভারত, ইউরোপ ও আমেরিকায়। ফলে দেশের অভ্যন্তরে দলটি হয়ে পড়ে নেতৃত্বশূন্য।
দলটির তৃণমূলের নেতাকর্মীরা পড়েন চরম বিভ্রান্তিতে। কোনো দিকনির্দেশনা ছাড়া অনেকেই আত্মগোপনে চলে যান, কেউ কেউ গ্রেপ্তার হন, আবার কেউ কেউ দেশে থেকেই পালিয়ে বেড়াতে থাকেন।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন, দেশে থেকে প্রকাশ্যে থেকে সংগঠনের হাল ধরার জন্য প্রয়োজন এমন একজন নেতার, যিনি সাহসের সঙ্গে এগিয়ে আসবেন। আলোচনায় আছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম। কিন্তু মামলা, গ্রেপ্তার এবং অনিশ্চয়তার ভয়ে কেউ প্রকাশ্যে আসছেন না।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করতে চাইছে না, কারণ তাতে সেই ব্যক্তি রাষ্ট্রীয় দমননীতির মুখে পড়তে পারেন।
বর্তমানে আওয়ামী লীগের তৎপরতা মূলত দিবসভিত্তিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ। বিদেশে থেকে দল পরিচালনার কারণে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বাস্তব যোগাযোগ ও নেতৃত্বের অভাব দেখা দিয়েছে।
তবে তৃণমূলের নেতাদের দাবি, তারা এখন অনেকটাই একে অপরের সঙ্গে যোগাযোগে রয়েছেন এবং সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়।
যদিও দেশের ভেতরে একজন নতুন নেতা খোঁজার চেষ্টা চলছে, তবে দল এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একমাত্র নেতা হিসেবেই দেখছে। একাধিক নেতার ভাষ্য, শেখ হাসিনার নির্দেশনাতেই যে কোনো দেশীয় নেতৃত্ব কাজ করবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, “শেখ হাসিনার নেতৃত্বেই আমরা ঘুরে দাঁড়াব। বিকল্প নেতৃত্বের কোনো প্রশ্নই আসে না।”
নতুন রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন ছাত্র নেতৃত্বের দল এনসিপিসহ অনেক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে।
আওয়ামী লীগের নেতারা এখনো সিদ্ধান্তহীন। কেউ কেউ মনে করছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে। তবে তারা এটিও ভাবছেন যে, আন্তর্জাতিক চাপের ফলে নির্বাচন একটি রাজনৈতিক পুনঃসংগ্রহের সুযোগ হয়ে উঠতে পারে।
আওয়ামী লীগের অতীত মিত্র ১৪ দল, জাতীয় পার্টি, এমনকি অন্যান্য প্রগতিশীল দলগুলোর অনেক নেতাই বর্তমানে জেলে বা আত্মগোপনে। ফলে দলটি এখন রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে।
সাবেক জোটসঙ্গীরা এখন নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখতেই ব্যস্ত। বিরোধী দলগুলোর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালে হওয়া নির্যাতনের জন্য ক্ষোভ রয়েছে, যা দলটির ভবিষ্যৎ অবস্থানকে আরও দুর্বল করছে।
রাজনৈতিক বিশ্লেষক সাঈদ ইফতেখার আহমেদ মনে করেন, “দীর্ঘদিন ক্ষমতায় থেকে দলটি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দলভিত্তিক সুবিধাবাদী ও দুর্নীতির চর্চা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে, গণমানুষের আস্থা হারিয়েছে।”
তার মতে, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের জন্য রাজনীতিতে সহসাই শক্ত অবস্থান তৈরি করা কঠিন হবে।”
আওয়ামী লীগ এখন একদিকে যেমন নেতৃত্ব সংকটে, অন্যদিকে রাজনৈতিক নিঃসঙ্গতায়। বিদেশে থাকা নেতাদের মাধ্যমে মাঠের রাজনীতি চালানো যাচ্ছে না, আবার ভেতরে থেকে কেউ সাহস করে নেতৃত্ব দিচ্ছেন না।
অন্তর্বর্তী সরকার, নতুন রাজনৈতিক শক্তি এবং বিরোধী দলগুলোর চাপে পড়ে দলটি এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।
তাদের পক্ষে কী সত্যিই সম্ভব হবে ঘুরে দাঁড়ানো? নাকি সময়ই বলবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় শেষের দিকে?
মুসআব/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













