ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বৃষ্টি নিয়ে যে তথ্য ‍দিল আবহাওয়া অফিস

২০২৫ এপ্রিল ০৮ ১৮:০৬:৫১
বৃষ্টি নিয়ে যে তথ্য ‍দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো কিংবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে মঙ্গলবার সকাল ৬টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পরবর্তী ১২ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের ফেনীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি এবং মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং বুধবার সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে