অনিয়মের মধ্যেই ইসলামী ব্যাংকে নতুন অনিয়ম!
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। আগের অনিয়ম শোধরানোর জন্য নতুন যে পর্ষদ গঠন করা হলো ব্যাংকটির, সেই পর্ষদেরই নতুন অনিয়ম শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিলের বিরুদ্ধে নতুন ঋণ অনিয়মের ঘটনা ঘটেছে। বিষয়টির ওপর তদন্ত চালিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খুঁজে পেয়েছে অনিয়মও। এরপর ১২ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে পাঁচ কর্মদিবসের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি টাকার বেশি ঋণ বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া একান্ত প্রয়োজন। কিন্তু গত বছরের ১০ ডিসেম্বর ট্রু ফেব্রিক্স লিমিটেডকে ২১০ কোটি টাকার ঋণের পুনঃতফসিল সুবিধা এবং ৪০ কোটি টাকার নতুন ঋণ অনুমোদন দেয় ব্যাংকের নির্বাহী কমিটি, যা অনুমোদনের অযোগ্য ছিল।
তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ঋণের পুনঃতফসিল ও নতুন ঋণের প্রস্তাব নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হয়েছে। এ প্রক্রিয়ার জন্য আবদুল জলিলকে দায়ী করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তদন্ত অনুসারে, আবদুল জলিল গত ছয় বছরের বেশি সময় ধরে ট্রু ফেব্রিক্স লিমিটেড ও ইউনিফিল টেক্সটাইল মিলস লিমিটেডে আর্থিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। পরে ২৩ ডিসেম্বর ব্যাংকটি ঋণ পুনঃতফসিল ও নতুন ঋণ অনুমোদন বাতিল করে।
তবে ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে নতুন করে ঋণ নেওয়ার সুযোগ দেওয়ার ঘটনা বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে মারাত্মক অনিয়ম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ট্রু ফেব্রিক্স লিমিটেডের মাধ্যমে ঋণের সীমা লঙ্ঘন করে ১০ কোটি ১৯ লাখ টাকা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির পণ্য সরেজমিনে পরিদর্শন না করা ও ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা বিশ্লেষণ না করার বিষয়গুলো প্রমাণিত হয়েছে।
আবদুল জলিলের জন্য ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি কক্ষ বরাদ্দ থাকাও কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, আবদুল জলিল এক আত্মীয়কে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ায় সেটিও ব্যাংকের স্বার্থবিরোধী হিসেবে দেখা হচ্ছে।
যদিও আবদুল জলিল জানিয়েছেন, শুধু তিনি নন, বরং পরিচালনা পর্ষদ ঋণ অনুমোদন করেছে। তিনি দাবি করেন, "এখানে কোনো অনিয়ম নেই, ব্যাংকে প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে।"
তিনি আরও জানান, বিষয়টি বর্তমানে পরিচালনা পর্ষদ খতিয়ে দেখছে এবং কেন্দ্রীয় ব্যাংককে ব্যাখ্যা দিতে ব্যাংকটি প্রস্তুতি নিচ্ছে।
আরিফ/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
