বেক্সিমকোর তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আওতাধীন তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। কোম্পানিগুলো হলো : বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
এ আদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ওই স্বতন্ত্র পরিচালকরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালকরা হলেন- বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, এম এম রহমান অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের সিইও এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুদ, সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডে যে ৯ জন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করবেন।
এদিকে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে ছয়জন এবং নতুন একজনকে শাইনপুকুর সিরামিকস লিমিটেডে যুক্ত করা হয়েছে। কোম্পানিটির অন্যান্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, এম এম রহমান অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের সিইও এম নুরুল আলম, সেনা সদর পদাতিক পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন। এর মধ্যে কোম্পানিটির নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন সেনা সদর পদাতিক পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।
বিএসইসির আদেশে উল্লেখ রয়েছে, “যেহেতু, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং আইন) এর মাধ্যমে সিকিউরিটিতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন এবং এতদসংক্রান্ত বিষয়াবলী বা তদধীনে আনুষংগিক বিধান প্রণয়নের উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অতপর 'কমিশন' বলে বিবেচিত হবে) গঠন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সনের ১৭ নং অর্ডিন্যান্স) এর ধারা ২এ অনুযায়ী বেক্সিমকো গ্রুপের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড ইস্যুয়ার কোম্পানি হিসেবে বিবেচিত এবং ধারা ৯ অনুযায়ী উক্ত কোম্পানিসমূহের শেয়ার ও সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। যেহেতু, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গত ১১ ডিসেম্বর সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। ”
“যেহেতু, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ২৯ ডিসেম্বর পত্রের মাধ্যমে উপর্যুক্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১ ডিসেম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকো গ্রুপের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নির্দেশ প্রদান করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৬ অনুযায়ী এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কমিশনকে কোনো নীতিগত বিষয়ে বিশেষ সময় সময় নির্দেশ প্রদান করতে পারবে এবং কমিশন তা পালন করতে বাধ্য থাকবে এবং এর পাশাপাশি যেহেতু, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা প্রয়োজন বলে কমিশন মনে করে।
অতএব সেহেতু, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ২০এ এর প্রদত্ত ক্ষমতাবলে কমিশন, বেক্সিমকো গ্রুপের আওতাধীন শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করা হলো। উক্ত কোম্পানিসমূহের আসন্ন পর্ষদ সভায় যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর থাকবে। ”
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বুধবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এস/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
