ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আজকের অবরুদ্ধ বাংলাদেশ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পরিণত হয়েছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই।
তিনি বলেন, শোক পালনের অধিকার নেই। পঁচাত্তরের পরও কুচক্রী মহল একই পরিবেশ তৈরি করেছিল। আজ প্রশ্ন জাগে, মুক্তিযোদ্ধারা কি এ বাংলাদেশ চেয়েছিলেন?’
আগামীকাল ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আজ শনিবার (০২ নভেম্বর) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে বিবৃতিটি আপলোড করা হয়। ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম বিবৃতি।
ভেরিফাইড পেজে ওই বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ‘আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। পঁচাত্তরের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় ৩ নভেম্বর। আগস্ট হত্যাকাণ্ডের মাত্র তিন মাসের মধ্যে শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমি জাতির পক্ষ থেকে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’
বিদেশে পালিয়ে যাওয়া বাংলাদেশের প্রথম সরকার প্রধান বলেন, কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি ও দেশবিরোধি চক্র বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীল রাজনীতি ও আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। ’৭৫-এর সেই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতারা বিভিন্ন সময়ে দেশের ক্ষমতা কুক্ষিগত করেছে।
শেখ হাসিনা বলেন, ‘হত্যাকারীদের বিচারের বদলে দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে এবং রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি বরাবরই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে এবং স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে নিশ্চিহ্ন করতে বারবার হামলা করেছে। কিন্তু দিনশেষে ষড়যন্ত্রকারীরা সফল হয়নি এবং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, ভবিষ্যতেও হবে।’
‘স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকবে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র ও আইনের শাসনের ধারা সমুন্নত রাখবেন বলে আমি বিশ্বাস করি। জাতীয় চার নেতার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানোর এটাই উৎকৃষ্ট পন্থা’, যোগ করেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ইতিহাসের নির্মম বাস্তবতা হলো, সময়ের পরিক্রমায় একদিন সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের চেতনা চির জাগরূক থাকবে এবং জাতীয় চার নেতার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদ জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
গত ০৫ আগস্ট ছাত্র-জনতার দুর্বার অভ্যুত্থানের মুখে গত দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিল্লিতে আছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও, সম্প্রতি দিল্লি থেকে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ারও গুঞ্জন ওঠে।
তবে শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন এবং সেখানকার কোন এলাকায় আছেন, তা সম্প্রতি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- ৫০তম বিসিএসের ফল নিয়ে বড় আপডেট
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- সৌদি আরবের ভিসা পেতে আর যেতে হবে না দূতাবাসে!
- সদস্যপদ হারিয়ে ফেসবুক লাইভে তানজিন তিশার বিস্ফোরক বক্তব্য
- ৮ নভেম্বর ছুটি নিয়ে বড় বিভ্রান্তি, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- ‘ভোট চুরি’র পর মোদির বিরুদ্ধে রাহুলের নতুন চুরির বোমা!
- ভারতসহ ৪ দেশ ছাড় পেলেও বাংলাদেশের কী অবস্থা!
- নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- পরীমণি ইস্যুতে হেনস্তার শিকার সাংবাদিকের পাশে হাসনাত আবদুল্লাহ
- এবার মুফতি আমির হামজার নারীঘটিত কেলেঙ্কারি
- গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
- ৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- দুর্বল ব্যাংকে আটক বিপুল আমানত: রহস্য উন্মোচনে তদন্ত কমিটি
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
- সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ
- সাপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- দখলে নিতে চায় বাংলাদেশের ৩ জেলা, এ যেন আরেক ময়ূখ!
- নাস্তিক থেকে ইসলামের ছায়াতলে যেভাবে ফেরেন সামান্তা শারমিন
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- লেনদেন বাড়লেও শেয়ারবাজারমূল্য কমেছে ৭ হাজার কোটি টাকা
- সূচক ও বাজার মূলধনে পতন, তবু ডিএসইতে লেনদেন বাড়ল ১৭ শতাংশ
- ডিভিডেন্ডের গল্প শেষ! বিনিয়োগকারীদের সামনে নতুন সমীকরণ শেয়ারবাজারে
- শেয়ারবাজারের এক প্রান্তে মন্দার মেঘ, অন্য প্রান্তে উত্থানের উত্তাপ!
- আট বিভাগে দিনের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- ৭ নভেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দর
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি
- তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! বি'ব্রত মন্ত্রী
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
- পাহাড় নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি সিদ্ধান্তের ঘোষণা
- প্রধানমন্ত্রীকে ‘চাঁদাবাজ’ বললেন নাহিদ, ১০ দিনের আল্টিমেটাম
- এনসিপিতে অস্থিরতা চরমে, পদত্যাগ করছেন শীর্ষ নেত্রীরা
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির







.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)
