রিয়ালকে ৪ গোলে হারাল বার্সা
ক্রীড়া ডেস্ক : এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই স্রেফ উড়িয়ে দিয়ে লা লিগার টেবিলে ৬ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। মৌসুমের প্রথম ক্লাসিকোর উত্তাপ ছড়ানো লড়াইয়ে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা।
গোলশূন্য প্রথমার্ধের পর জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। একটি করে গোল লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত দলের ৩৭ গোলের ২৫টিই করলেন এই তিন জন মিলে।
সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ক্লাসিকোয় গোলের কীর্তিও গড়লেন ইয়ামাল (১৭ বছর ১০৬ দিন)। এই হারে লা লিগায় রিয়ালের টানা ৪২ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল। লিগে সবশেষ তারা হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৩-১ গোলে।
আর বার্সেলোনা স্পেনের শীর্ষ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেদের কাছেই রাখল। এর্নেস্তো ভালভের্দের কোচিংয়ে ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল তারা।
এবার ঘরের মাঠে পজেশনে পিছিয়ে থাকা রিয়াল গোলের জন্য ৯টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি। বার্সেলোনার ১৫ শটের ৭টি ছিল লক্ষ্যে। দ্বিতীয় মিনিটে সুযোগ পেয়ে যান এমবাপে। ওয়ান-অন-ওয়ানে বাইরে মেরে বসেন তিনি। যদিও অফসাইডের বাঁশি বাজান রেফারি। ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ পান ইয়ামাল। মাঝমাঠ থেকে লেভানদোভস্কির ফ্লিকে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, কিন্তু গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন স্প্যানিশ উইঙ্গার।
খেলার ১৫ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে এমবাপে পাস দেন দূরের পোস্টে, জুড বেলিংহ্যামের স্লাইড অবিশ্বাস্যভাবে গোললাইন থেকে এক হাতে ফিরিয়ে দেন গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। অবশ্য অফসাইডের পতাকা ওঠে এবারও। বায়ার্ন ম্যাচের মতো এদিনও ‘হাই-লাইন’ ডিফেন্সের কৌশল বেছে নেয় বার্সেলোনা। এতে বারবার অফসাইডের ফাঁদে পড়েন রিয়ালের খেলোয়াড়রা।
২২তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ডিফেন্ডার পাউ কুবার্সির বাধা এড়িয়ে বাইরে মেরে সুযোগ হারান ভিনিসিউস। ছয় মিনিট পর পেদ্রির জোরাল শট ঠেকান রেয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। ৩২তম মিনিটে লুকাস ভাসকেসের থ্রু বল বক্সে ঢুকে জালে পাঠিয়ে উল্লাসে মাতেন এমবাপে। একটু পরই উবে যায় সেই আনন্দ, ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এ কারণেই প্রথমার্ধে গোলের জন্য রিয়ালের শট ছিল কেবল একটি, সেটিও লক্ষ্যভ্রষ্ট।
খেলার ৬৪তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপে। ভিনিসিউসের পাসে ফরাসি তারকার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, তার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন পেনিয়া। পরের মিনিটে এমবাপে ফের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি এবারও। পরের মিনিটে অপরপ্রান্তে হ্যাটট্রিক হয়ে যেতে পারত লেভানদোভস্কির। বক্সে ঢুকে রাফিনিয়া বল দেন ফাঁকায় থাকা সতীর্থকে। এ যাত্রায় ভাগ্য সহায় ছিল না, পোস্টে মারেন সাবেক বায়ার্ন স্ট্রাইকার। দুই মিনিট পর তিনি আরেকটি সুযোগ হারান ছয় গজ বক্সের বাইরে থেকে উড়িয়ে মেরে।
খেলার ৭৭ মিনিটে চমৎকার গোলে রিয়ালের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে ফেলেন ইয়ামাল। রাফিনিয়ার পাস বক্সে পেয়ে ডান পায়ের জোরাল শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। আর ৮৪তম মিনিটে রিয়ালের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন রাফিনিয়া।
এস/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি




.jpg&w=50&h=35)








