শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে শীর্ষ মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বিএসইসি’র বৈঠক
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধারাবাহিক পতন রোধ করে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এরই ধারাবাহিকতায় শেয়ারবাজারে বড় বিনিয়োগ রয়েছে এমন ১৫টি শীর্ষ স্থানীয় মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিএসই) সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বুধবার (২৩ অক্টোবর) প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কীভাবে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
আজ রোববার (২০ অক্টোবর) বিএসইসির সার্ভিল্যান্স ডিপার্টমেন্টর উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি সভার নোটিস জারি করা হয়েছে।
বৈঠকে ডাকা ১৫ মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারতের মধ্যে রয়েছে- অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
শীর্ষ মার্চেন্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজারের উন্নয়নের জন্য বর্তমান বাজার পরিস্থিতি এবং অন্যান্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার জন্য বুধবার (২৩ অক্টোবর) একটি সভা আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
শেয়ারবাজার সংক্রান্ত প্রাসঙ্গিক আলোচনারর জন্য ১৫টি মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিএসই) সভায় উপস্থিত হবার জন্য অনুরোধ করা যাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, শেয়ারবাজারে বড় বিনিয়োগ রয়েছে এমন মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের সঙ্গে আমরা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি। শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে। বিশেষ করে বাজারের বর্তমান প্রেক্ষাপটে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করব।
তিনি জানান, এ ছাড়া, শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা করা হবে। খুব দ্রুত বিনিয়োগকারীদের মধ্যে যেন আস্থা ফিরে আসে সে লক্ষ্যে বিএসইসি কাজ করছে। আগামীতে এর ফলাফল শেয়ারবাজারে পরিলক্ষিত হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান শেয়ারবাজার বিগত যে কোনো সময়ের চেয়ে আন্ডার ভ্যালু অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে শেয়ারবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফা পেতে পারেন। আশা করা যাচ্ছে খুব দ্রুতই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগে ফিরবেন। এতে শেয়ারবাজার শিগগিরই ঘুরে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি।
মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে মানি ফ্লো ইনডেক্স এবং আরএসআই দুইটাই মার্কেটে ওভার সোল্ড পজিশনে রয়েছে। যেকোনো মুহূর্তে মার্কেটে বাই প্রেসার আসতে পারে। এতে যে কোনো মুহূর্তে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে আমরা প্রত্যাশা করছি।
মামুন/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



