আত্মগোপনে থাকা শিল্পীদের উদ্দেশে ওমর সানীর ভিডিও বার্তা
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অসংখ্য সুপারহিট হিট সিনেমা উপহার দিয়ে ভক্ত-অনুরাগীদের মন জয় করেছেন।
বর্তমানে সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেতা। নিজের ব্যক্তিগত বিষয় ছাড়াও নানান সামাজিক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন ওমর সানী।
গত ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির সমর্থক বেশির ভাগ শিল্পী ও কলাকুশলী আত্মগোপনে রয়েছেন। অনেক আবার বিদেশেও পাড়ি জমিয়েছেন।
যারা দেশে আত্মগোপনে রয়েছেন, তাদের প্রকাশ্যে আসার কথা বলেন ওমর সানী। যেখানে তিনি স্পষ্ট বলেন, তোমাদের যে অপরাধ, মনে হয় না এর জন্য ফাঁসি হবে। তাই তোমার উচিত প্রকাশ্যে আসা।
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জীবনসঙ্গী এ অভিনেতা প্রায় সাড়ে চার মিনিটের ওই ভিডিও প্রকাশ করেন। যার শুরুতেই তিনি বলেন, ‘যারা আমার ফিল্ম আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলবো এবং যারা সংগীতের আর্টিস্ট। সরকার পতনের পর যারা পালিয়ে আছো, লুকান্তরে আছো- তাদের উদ্দেশে এই কথাগুলো বলছি।’
ওই ভিডিওতে ওমর সানী বলেন, ‘তোমাদের পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছো, দলের সাথে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছো, এই যা। মার্ডার তো করো নাই, মার্ডার করছো? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছো? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রুপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে।’
এই নায়ক আরও বলেন, ‘পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসো তোমরা বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা!’
ওমর সানী বলেন, ‘আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস- তোমরা যারা পালিয়ে আছো, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই। প্রকাশ্যে আসো। দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ; অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো। সেজন্যই বলি, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সাথে কথা বলো। ধরা দাও, দরকার হলে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, কার দৃষ্টিতে কী বলবে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এটা বলা উচিত; আমি বললাম এবং প্রকাশ্যেই বললাম, কে কী ভাবছেন তা জানি না।’
সবশেষ এ অভিনেতা বলেন, একটা জিনিস তো সত্য, যে যে লাইনের মানুষ, সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফট কর্নার কাজ করেই। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমরা মহামানবও না, আমরা নবীও না, আমরা কোনো ওলী-আল্লাহ বা দরবেশও না, শয়তানও না। আমরা নবীর উম্মত। আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের ঊর্ধ্বে না। তাই বলে, লুকিয়ে থেকে লাভ নেই। প্রকাশ্যে এসে সবার সাথে মিশো এবং নিজের ভুলটা অনুভব করো।’
মামুন/
পাঠকের মতামত:
- ২ লাখ ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- জাতিসংঘে প্রতিবাদী ইরানকে দেখে হতবাক বিশ্ব
- চীন-ভারত-আমেরিকার খেলায় আসল চাল বাংলাদেশের হাতে
- বাংলাদেশকে ঘিরে চীনের বড় পরিকল্পনা!
- দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ
- ২৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- জিমেইলে আসছে ‘কপি কোড’, এক ক্লিকেই হবে ভেরিফিকেশন
- সন্তানকে সময় দিতে চাকরি ছাড়লে মিলতে পারে টাকা
- দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার
- ডিএসইর জরিমানা থেকে বাঁচতে বিএসইসির কাছে আবেদন
- ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম
- এনবিআরের সাবেক চেয়ারম্যানের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- এবার বাংলাদেশে খুলবে মেটার অফিস!
- শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন আজ
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- প্রধানমন্ত্রীর হোটেলের নিকটে বোমাভর্তি স্যুটকেস নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা
- জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন
- প্রাইম ব্যাংকের শেয়ার কিনবেন দুই পরিচালক, আসছে বড় লেনদেন
- প্রত্যর্পণ চুক্তি থেকে পাসপোর্ট; হাসিনার দেশে ফেরায় যত জটিলতা
- মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য
- দুই ফান্ডের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
- দলীয় বহিষ্কারের পরও কেন এমপি পদ বহাল, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ট্রাম্পের আয়োজনে নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান
- পাসপোর্ট হারালে যা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়ম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস, জানুন আজকের আবহাওয়া
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক
- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- তাবলিগ শেষে থানায় ফিরে যা অঙ্গীকার করলেন দুই মাদক কারবারি
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই













