মার্কেট মেকারদের সঙ্গে বৈঠকের দিনেও শেয়ারবাজারে চোখ রাঙ্গানি!
নিজস্ব প্রতিবেদক: এর আগে শেয়ারবাজারে যখনই ধারাবাহিক পতন দেখা দিয়েছিল, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি শেয়ারবাজারের অংশীজনদের তথা মার্কেট মেকারদের নিয়ে বৈঠকে বসেছে। এতে বৈঠকের দিন এবং তার পরে দুই-একদিন কৃত্রিমভাবে হলেও শেয়ারবাজার ঘুর দাঁড়াতে দেখা গেছে।
এবার অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর শেয়ারবাজারে বড় উত্থানের দেখা মিলেছিল। তারপর বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে দেখা যায় মিশ্র প্রবণতা। এরপর বিএসইসি’র নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর মিশ্র প্রবণতা রুপ নেয় ধারাবাহিক পতন প্রবণতায়।
এর প্রেক্ষাপটে রাশেদ মাকসুদ কমিশন ঘুনে ধরা শেয়ারবাজার সংস্কারে রোডম্যাপ ঠিক উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষে আজ বিএসইসি অডিটরিয়ামে অংশীজনদের সঙ্গে সভা ডেকেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। সভায় উপস্থিত রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) শীর্ষ নির্বাহীরা।
শেয়ারবাজারের মার্কেট মেকারদের নিয়ে বিএসইসি’র এতো বড় একটি বৈঠকের দিনে বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবে আশা করেছিল আজ মার্কেট ইতিবাচক থাকবে। দিনের লেনদেন শুরুও হয়েছিল ইতিবাচক প্রবণতায়। কিন্তু লেনদেনের শুরুতে কিছুটা ইতিবাচক থাকলেও চার ঘন্টারও বেশি সময় বাজারে বড় চোখ রাঙ্গানি দেখেছে বিনিয়োগকারীরা।
এদিন লেনদেনের শুরুর ০৮ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। এরপর বেলা ১১টায় যখন বিএসইতে মার্কেট মেকারদের সঙ্গে বৈঠক শুরু হতে থাকে, এর কিছুক্ষণ পর ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে যায়।
তারপর বেলা ১২ টা ১৮ মিনিটে সূচকের আরও অবনতি হয়। এ সময়ে সূচক কমে দাঁড়ায় প্রায় ৪০ পয়েন্টে। এরপর দিনভর ওঠা-নামার মধ্যে বাজার অতিক্রম করে শেষবেলায় ডিএসইর সূচকের পতন থামে সাড়ে ৩৩ পয়েন্টে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, খন্দদার রাশেদ মাকসুদ বিএসইসি’র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি বড় গ্রুপ বাজারকে অস্থির করার পাঁয়তারায় লিপ্ত হয়। তাদের সেল প্রেসারে বাজার একদিন ইতিবাচক থাকলে তিনদিনই নেতিবাচক প্রবণতায় থাকছে।
এছাড়া, বিএসইসির চেয়ারম্যান ইতিবাচক কোন উদ্যোগ গ্রহণ করলেই বাজারে নতুন করে নেতিবাচক অবস্থা তৈরি করার চেষ্টা হয়। আজও তেমনি শেয়ারবাজার সংস্কারে রোডম্যাপ তৈরি করার রাশেদ মাকসুদের ভালো একটি ইতিবাচক উদ্যোগের দিনেও সালমান রহমান ও শিবলী রুবাইয়াতের প্রেতাত্মারা বাজারে বিধ্বংসী তৎপরতা চালিয়েছে। যে কারণে আজ বাজার আবশ্যিকভাবে ইতিবাচক থাকার কথা থাকলেও রোড জোনের দেয়ালে বন্দী হয়েছে দেশের শেয়ারবাজার।
সোমবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসই’র মূল্যসূচক ৩৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৪ পয়েন্টে। আগেরদিন ডিএসইর সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই’র শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬.৪৬ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১১.৫৯ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ২৬৪ ও ২ হাজার ৫১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫০৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪৮১ কোটি ৩২ লাখ টাকার। আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৫৮ লাখ টাকার বা ৫ শতাংশ।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৭টির বা ৩৯.৭৫ শতাংশের, কমেছে ১৯৬টির বা ৪৯.৬২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪২টির বা ১০.৬৩ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৭টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫৭ পয়েন্টে।
এএসএম/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



