বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন, এই দেশের বাইরে তাঁর কোনো ঠিকানা নেই। বাংলাদেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই।
দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে আজ আপনাদের সামনে একইভাবে আমিও বলতে চাই, ‘বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশই আমার ঠিকানা। এই দেশই আমার প্রথম ঠিকানা। এই দেশই আমার শেষ ঠিকানা।’
তিনি বলেন, এই দেশের জন্য, এই দেশের মানুষের ভালোবাসার জন্য আমাদের সকল রকমের প্রচেষ্টা থাকবে। এই দেশই আমাদের প্রথম, এই দেশই আমাদের শেষ বাংলাদেশ।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত মহাসমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা গ্রহণ করি যে শত হাজার মানুষ আত্মত্যাগ করেছেন স্বৈরাচারকে বিদায়ের জন্য, যে হাজারো মানুষ নিজেরা ক্ষতির সম্মুখীন হয়েও দমে যায়নি সে মানুষগুলোর আত্মত্যাগকে মূল্যায়ন করে আমরা ঐক্যবদ্ধ থাকি। কেউ যেনো আমাদের ঐক্য নষ্ট করতে না পারে। কেউ যেনো আমাদের পিছিয়ে দিতে না পারে। সে ব্যাপারে আমাদের সজাগ ও সর্তক থাকতে হবে।’
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে হাজারো শহীদ আছেন যারা আত্মত্যাগ করেছেন বিগত ১৭ বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে ঢাকা শহরে। এর বাইরে বিভিন্ন মানুষ যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপিরই ৬০ লাখ মানুষ বিগত স্বৈরাচার সরকারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। বিএনপির বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। কেনো তারা নির্যাতিত হয়েছে কারণ একটাই তারা বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চেয়েছিল।’
তারেক রহমান বলেন, ‘আজকে লাখো জনতার আত্মত্যাগের বিনিময়ে যে অর্ন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, জনগণের রাজনৈতিক যে অধিকার যার জন্য বিগত ১৭ বছর বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে সেই অধিকার যেনো সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তাঁরা পদক্ষেপ গ্রহণ করবে ‘
তিনি বলেন, ‘কিন্তু এটিও সর্তকভাবে খেয়াল রাখতে হবে যে, তাঁরা জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব না হয় যাতে করে স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধুমাত্র রাজনৈতিক মুক্তি হলে, ‘রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সংগ্রামেও আমাদের জয় পেতে হবে। তাহলেই আমাদের যে আন্দোলন সেটির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।’
তিনি বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে। আমরা যদি এই দেশের মানুষের হাতে তাদের অধিকার দিতে পারি, তাঁরা নেতৃত্ব নির্বাচিত করলে দায়িত্বপ্রাপ্ত সঠিক ব্যাক্তিগণ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। যে নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এবং অর্থনৈতিক মুক্তিও সম্ভব।’
তারেক রহমান আরও বলেন, ‘আপনারা কি জানেন, হাওর অঞ্চলে বোরো মৌসুমে যে পরিমাণ ধান হয় তাতে দেশের ১৬ শতাংশ ধান উৎপাদন হয়। ইটনা, মিঠামইন ও অস্টগ্রামে যে বিশাল হাওর আছে, এইখানে মিঠাপানির মাছের বিশাল ভান্ডার। আমরা যদি সঠিক পরিকল্পনা করতে পারি তবে এই অঞ্চলের মাছ দিয়ে দেশের চাহিদা পূরণ করে বাইরেও রপ্তানি করতে পারব।’
তিনি বলেন, ‘গার্মেন্টস শিল্পের মাধ্যমে বিশ্বমানচিত্রে বাংলাদেশের যেমন পরিচিতি একইভাবে মাছ রপ্তানি করে আমরা বাংলাদেশকে পরিচিতি করে দিতে পারব। যার মাধ্যমে যে শুধু বৈদিশিক মুদ্রা অর্জিত হবে তা নয় লাখো মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। অস্টগ্রামের পনির সম্পর্কে মানুষ জানেই না। এই পনিরকে আমরা ছড়িয়ে দিতে পারি এবং বিশ্বে পরিচিত করাতে পারি। এতে বাংলাদেশের যেমন সুনাম অর্জিত হবে তেমনি বহু বেকার ভাই-বোনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘সেই কাজগুলো জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার করতে পারবে। কারণ জনগণের সরকারের বাধ্যবাধকতা ও জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। যেহেতু জনগণের কাছে জবাবদিহিতা থাকবে সেহেতু জনগণের অভাব অভিযোগ তাদের শুনতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা সেই জনগণের সরকারকে দেখতে হবে। সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার।’
সমাবেশস্থ লোকে লোকারণ হয়ে যায়। যেন তিল ধারণের ঠাঁই নেই। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ। মহাসমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
মামুন/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

