ভেস্তে গেল পাঁচগুণ কম মূল্যে শেয়ার কেনার অসৎ পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাষ্ট্রিজের নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর প্রস্তাব বাতিল করে দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরফলে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের বাজারমূল্য থেকে পাঁচগুণ কম মূল্যে শেয়ার কেনার অসৎ পরিকল্পনা ভেস্তে গেল।
গত মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের কথা পরের দিন বুধবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিএসইসি সূত্রে জানা যায়, কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে নিয়ম ভেঙ্গে নতুন করে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করার সুযোগ দিয়েছিল শিবলী রুবাইয়াতের কমিশন। চলতি বছরের ৮ এপ্রিল কোম্পানিটিকে বিশেষ বিবেচনায় মূলধন বৃদ্ধির ওই অনুমোদন দেওয়া হয়।
সাধারণ শেয়ারহোল্ডারদের বঞ্চিত করে আলিফ ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা-পরিচালকরা প্রায় ৯ কোটি ৯০ লাখ শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন নেয়। বিশেষ বিবেচনায় সংগ্রহ করা এই অর্থ ঋণ পরিশোধে ব্যবহার করার কথা ছিল কোম্পানিটির।
বাজারমূল্যের প্রায় পাঁচ ভাগের এক ভাগ মূল্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে নতুন শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছিল কোম্পানিটিকে। গত ৮ এপ্রিল যেদিন বিএসইসির পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়, সেদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ১১০ টাকার বেশি। অথচ কোম্পানির উদ্যোক্তারা মাত্র ২২ টাকায় নিজেদের মধ্যে নতুন শেয়ার ইস্যুর অনুমোদন পায়, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য আর ১২ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম।
নতুন শেয়ার ছেড়ে মূলধন বৃদ্ধির অনুমোদন–সংক্রান্ত চিঠিতে আলিফ ইন্ডাস্ট্রিজকে তিন মাস সময় দেওয়া হয়। নির্ধারিত এই সময়ের মধ্যে এই অর্থ জমা দিতে বলা হয় উদ্যোক্তাদের। কিন্তু সেই শর্ত পালনে ব্যর্থ হয় কোম্পানিটি। এরপর তিন মাসের মধ্যে অর্থ জমা না দিয়ে সময় বাড়ানোর আবেদন করে কোম্পানিটি।
এই অবস্থায় খন্দকার রাশেদ মাকুসদের পুনর্গঠিত কমিশন কোম্পানিটির সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করার পাশাপাশি কম দামে উদ্যোক্তাদের মধ্যে শেয়ার ইস্যুর প্রস্তাবটিও বাতিল করে দেয়।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত কমিশনের সময় আলিফ ইন্ডাস্ট্রিজসহ বেশ কিছু কোম্পানির উদ্যোক্তারা বাজারমূল্যের চেয়ে কম দামে নিজেদের নামে নতুন শেয়ার ইস্যুর সুবিধা পেয়েছেন। মূলত এসব উদ্যোক্তা বেনামে শেয়ার কিনে বাজারে প্রথমে শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটায়। এরপর বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ কম দামে নতুন শেয়ার ইস্যু করে।
পরবর্তী সময়ে সেসব শেয়ার বিক্রি করেও বিপুল মুনাফা তুলে নেয় বাজার থেকে। মূলত শেয়ারের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করতেই এ ধরনের সুবিধা পেয়েছিল কিছু কোম্পানি। তাদেরই একটি আলিফ ইন্ডাস্ট্রিজ। কিন্তু শেষ পর্যন্ত দেশের পটপরিবর্তনের পর আলিফের অসৎ সেই উদ্যোগটি সফল হলো না।
বিএসইসি সূত্রে জানা যায়, বিগত কমিশনের সময় যেসব কোম্পানির উদ্যোক্তারা বিএসইসির কাছ থেকে নানাভাবে বাড়তি সুবিধা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ছিল আলিফ ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তারা। বন্ধ কোম্পানির নামমাত্র শেয়ার কিনে, কখনো বাজারমূল্যের চেয়ে কম দামে শেয়ার ইস্যু করে, কখনো বন্ডের মাধ্যমে অর্থ তুলে শেয়ারবাজার থেকে কয়েক বছরে শত শত কোটি টাকা তুলে নিয়েছে।
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসি পুনর্গঠিত হয়। তাতে আলিফের বিশেষ সুবিধা নিয়ে শেয়ারবাজার থেকে বাড়তি মুনাফা তোলার অসৎ চেষ্টাটি ব্যর্থ হয়। এতে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা খন্দকার রাশেদ মাকসুদ কমিশন সাহসী উদ্যোগের ভূয়শী প্রশংসা করছে।
এএসএম/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









