শেয়ারবাজারে পতনের ডাবল সেঞ্চুরি, যাদের দিকে অভিযোগের তীর
নিজস্ব প্রতিবেদক: আবারও টানা পতনের বৃত্তে দেশের শেয়ারবাজার। আগের সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ইতিবাচক প্রবণতায় ফিরেছিলশেয়ারবাজার। তারপর থেকে চলছে টানা পতন। সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল প্রধান শেয়ারবাজার সূচকের পতন হয়েছিল ৪৯ পয়েন্টের বেশি। আজ দ্বিতীয় কর্মদিবসেও পতন হয়েছে ৪৯ পয়েন্টের বেশি।
এতে দেখা যায়, আগের সপ্তাহের সোমবার থেকে টানা ৬ কর্মদিবসে ডিএসইর সূচক নেমে গেল ২০০ পয়েন্ট। পতনের এই ডাবল সেঞ্চুরির জন্য বিনিয়োগকারীরা মার্কেট মেকারদের দায়ি করছেন।
বিনিয়োগকারীরা বলছেন, বাজারের সন্ধিক্ষণে মার্কেট মেকাররা বরাবরের মতো এখনো হাত গুটিয়ে বসে আছেন। তারা অভিযোগ করছেন, যেখানে বাজারকে তাদের সাপোর্ট দেওয়ার কথা, সেখানে বাজার কিছুটা ছন্দে ফিরলেই তারা সেল প্রেসার দিয়ে বাজারের উত্থান রোধ করে দিচ্ছেন।
বাজার সংশ্লিষ্টরাও একই রকম অভিযোগ তুলে বলছেন, বাজার যখন উত্থানের ধারায় ফিরে, তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বাজারের ভুইফোঁড় সংগঠনের নেতাদের লাফালাফি দেখা যায়। কিন্তু বাজার যখন ক্রান্তিকাল অতিক্রম করে, তখন তারা লাপাত্তা হয়ে যান। তখন তাদের ভ্রুকুটিও দেখা যায় না।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আগেরদিন বেশ ইতিবাচক প্রবণতায় উভয় বাজারের লেনদেন শুরু হয়। দিনের প্রথমভাগে ডিএসইর সূচক ৬৫ পয়েন্ট বেড়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু শেষভাগে বড়দের সেল প্রেসারে সূচকের পতন হয় ৪৯ পয়েন্টের বেশি।
আজ সোমবারও লেনদেনের শুরুতে বাজার ইতিবাচক ধারায় টার্ন নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু লেনদেনের শুরুতে সেল প্রেসারের তোড়ে বাজার অনিবার্যভাবে নেতিবাচক ধারায় টার্ন নেয়। এরপর কয়েকবার ইতিবাচক ধারায় ফেরার চেষ্টা করলেও ফিরতে পারেনি। দিনের শেষভাগে সেল প্রেসার আরও বেড়ে গেলে বড় পতনের মুখে পড়ে যায় উভয় শেয়ারবাজার।
সোমবারের বাজার পর্যালোচনা
আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৯ পয়েন্টে।
ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬.২৭ পয়েন্ট কমে ১ হাজার ২১৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহের সোমবার ডিএসইর সূচক কমেছে ২৬ পয়েন্ট, মঙ্গলবার ১৮ পয়েন্ট, বুধবার ৪৬ পয়েন্ট, বৃহস্পতিবার ১০ পয়েন্ট এবং গতকাল রোববার ৪৯ পয়েন্ট কমেছে। অর্থাৎ গত ৬ কর্মদিবসের টানা পতনে সূচক কমেছে ২০০ পয়েন্ট।
এদিন সোমবার ডিএসইতে ৬২১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৮ কোটি ৮২ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৫৭ কোটি ৪৬ লাখ টাকার বা ৮.৪৬ শতাংশ।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৭টির বা ১৬.৭৯ শতাংশের, কমেছে ৩০৭টির বা ৭৬.৯৪ শতাংশের এবং পরিবর্তন হয়নি ২৫টির বা ৬.২৭ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৭০টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬ হাজার ৬৫ পয়েন্টে।
এএসএম/
পাঠকের মতামত:
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









