ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

ঢামেকে সব চিকিৎসা সেবা বন্ধ

২০২৪ সেপ্টেম্বর ০১ ১১:২০:০১
ঢামেকে সব চিকিৎসা সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারপিটের ঘটনায় কর্মবিরতি পালন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এতে করে সব ধরণের সেবা বন্ধ হয়ে যায় ঢামেকে।

রোববার সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন তারা। এতে করে বন্ধ হয়ে যায় ঢাকা মেডিকেলের সব জরুরি বিভাগসহ প্রকার অপারেশন এবং সেবা। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।

এর আগে শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

এদিকে, ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্বাস্থ্য সেবা সংস্কার পরিষদ।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে