ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

টুকু-পলকসহ ৬ জন আবারো রিমান্ডে

২০২৪ সেপ্টেম্বর ০১ ১০:৫৮:৪৬
টুকু-পলকসহ ৬ জন আবারো রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ গ্রেপ্তার ছয় জনকে চার হত্যা মামলায় আবারও রিমান্ডে দিয়েছেন আদালত।

রোববার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন বলে আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক জানান।

রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলেন- সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাড্ডায় সুমন সিকদার (৩১) এবং ঢাকার সূত্রাপুরে শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের করা দুটি মামলায় পলককে ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে