ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

২০২৪ সেপ্টেম্বর ০১ ১০:২৯:২৮
আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সীমিত করেছে দলটি। কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটি তারা এখন বন্যার্তদের সহায়তায় ব্যয় করবে।

জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির এখন মূল লক্ষ্য- আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। এ লক্ষ্যে জনগণের সাথে সম্পর্কোন্নয়নের মাধ্যমে তাদের মন জয় করে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দলটি মনে করছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার। তাই জনগণের আস্থা নষ্ট করে এমন কাজ পরিহার করে নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয়ের জন্য বলা হয়েছে।

দলটির নেতারা জানিয়েছেন, বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা- সেটি তারা ধরে রাখবেন এবং রাষ্ট্র কাঠামোয় গুণগত পরিবর্তন আনবেন- যার ভিত্তি হবে ‘৩১ দফা রূপরেখা’, যেটা তাদের দলীয় অঙ্গীকার। সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গত বছরের জুলাইয়ে ওই রূপরেখা ঘোষণা করেছিল বিএনপি।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে