ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইসরাইলি হামলায় ফাতাহর কমান্ডার নিহত

২০২৪ আগস্ট ২২ ১২:২৮:১৫
ইসরাইলি হামলায় ফাতাহর কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত ফাতাহর এক সামরিক কমান্ডারকে হত্যা করেছে ইসরাইল। বুধবার এটি নিশ্চিত করেছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন দলটির সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডস।

ফাতাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় খলিল আল-মাকদাহ নামে তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

ফাতাহ কমান্ডারের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সিও। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিডনের ভিলাস এলাকায় একটি ইসরাইলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল-মাকদাহ নিহত হন।

ইসরাইলি সামরিক বাহিনীর অভিযোগ, হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের সঙ্গে ইসরাইলবিরোধী তৎপরতায় যুক্ত ছিলেন আল-মাকদাহ এবং তার ভাই মুনির।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে