হিজাব নিষিদ্ধের পর ঈদের ছুটিও বাতিল হলো মুসলিম দেশটিতে
আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তান। দেশটির এক কোটি বাসিন্দার ৯৬ লাখ অধিবাসীই মুসলিম। বৃহস্পতিবার (২০ জুন) দেশটির পার্লামেন্ট নারীদের হিজাব পরিধান নিষিদ্ধ করে বিল পাস করেছে।
পাশাপাশি মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় স্কুল-কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটিও বাতিল করেছে দেশটি। খবর ইন্ডিয়া টুডের
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুন) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিশি মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে বিলটি পাস হয়। হিজাব ও ঈদের ছুটি বাতিল ছাড়াও ঈদকে কেন্দ্র করে প্রচলিত সালামি সংগ্রহের বিষয়টিও নিষিদ্ধ করা হয়েছে এ বিলের মাধ্যমে।
গত ৮ মে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিশি নামোইয়ানদাগনে প্রথম পাস হয়েছিল বিলটি। পরবর্তীতে বৃহস্পতিবার বিলটি উচ্চকক্ষ মসলিশি মিলির অধিবেশনে উত্থাপিত হলে, অধিকাংশের ভোটে সেখানেও পাস হয়ে যায়।
মসলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হিজাব পরে মাথাসহ মুখের কিছু অংশ ঢেকে রাখার সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব বা ঐতিহ্যবাহী সংস্কৃতি নয়। তাছাড়া এই পোশাকটির সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে।
কেউ যদি আইন অমান্য করে, তাহলে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে বিলটিতে।
প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে হিজাব, ইসলামি ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচারাভিযান শুরু হয় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তানে। তার পরের বছরগুলোতে হিজাবের ওপর একপ্রকার অলিখিত নিষেধাজ্ঞা আরোপিত হয় দেশটিতে। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কমিটি পর্যন্ত করেছিলেন।
মূলত, তাজিকিস্তানের সংস্কৃতি, ঐতিহ্য ও পোষাকরীতিকে বাঁচিয়ে রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়। ২০১৭ সালে তাজিকিস্তানের জাতীয় দিবসে সরকারের পক্ষ থেকে দেশটির নারীদের হিজাব এবং পশ্চিমা পোশাক বাদ দিয়ে তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতির পোশাক পরার আহ্বানও জানানো হয়।
তারিক/
পাঠকের মতামত:
- “তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না”
- তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- ছাত্রদল-শিবির সংঘ/র্ষে কিরিচ বিতর্কে নতুন মোড়
- ‘সরকারি দলে যোগ দিয়েছেন?’: স্পিকার
- জামায়াত জোটের জন্য দুঃসংবাদ
- বাসভাড়ার নামে ‘গায়েবি খরচ’, উঠছে বড় প্রশ্ন
- চোখের দৃষ্টি ভালো রাখতে ৫ খাবার খাবেন
- ফরিদপুর ও শেরপুরে গুরুত্বপূর্ণ পদে রদবদল
- ১ ঘণ্টা ভুল প্রশ্নে পরীক্ষা—শেষে যা হলো
- তিন ‘বাধা’তেই থমকে বিশ্ব রাজনীতি
- মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন রুস্তম, পুলিশ এল ছবি তুলতে
- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন
- ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ
- ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল অবস্থানে সিঙ্গার বাংলাদেশ
- গ্রামীণ ফোনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিঙ্গার বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এশিয়া ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- রিং সাইন টেক্সটাইল কাণ্ডে ৩ নামী অডিট ফার্ম শেয়ারবাজারে নিষিদ্ধ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- মতিঝিলে পোস্টার ঘিরে বিতর্ক, ব্যাংক খাত নিয়ে নতুন প্রশ্ন
- পুলিশের একাধিক ঊর্ধ্বতন পদে বড় রদবদল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ
- বিয়ের প্রলোভনে সম্পর্ক, ভিডিও ধারণ করে স্বামীর কাছে....
- ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
- ৪৫ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর
- সূচক উত্থানের নেতৃত্বে ৮ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি
- উত্থানের ধারায় শেয়ারবাজার, দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
- সঞ্চয় হারিয়ে পথে বসেছে ৭ হাজার বিনিয়োগকারী
- ২২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- আইসিবি ইসলামিক ব্যাংকে ফের প্রশাসক নিয়োগ
- ২২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রধানমন্ত্রীর অফিসে খাবারের খরচ কত, জানালেন উপদেষ্টা জাহেদ
- কোচিং-নোট গাইড বন্ধের ঘোষণা—প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন!
- বিশ্বনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অ্যামনেস্টির
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা তেহরানের
- সংরক্ষিত আসনে বিপাকে মনিরা শারমিন!
- ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর
- শিক্ষিকা খুন, হাতে পাওয়া চুল ঘিরে রহস্য
- শুধু লাইফস্টাইল নয়, রক্তের গ্রুপও হতে পারে ঝুঁকির কারণ
- সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরালেন তাসনিম জারা
- সংরক্ষিত আসনে নারী এমপিদের বেতন-ভাতা নিয়ে যা জানা জরুরি
- বিশ্ববাজারে নতুন মোড়: তেল নামল, সোনা উঠল
- দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- ধূমপান বন্ধে ঐতিহাসিক আইন
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি












.jpg&w=50&h=35)
