সরকার গঠন চেষ্টায় কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট!
আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দল ইন্ডিয়া ব্লক ভারতে নতুন সরকার গঠনের চেষ্টা করছে। এমন সম্ভাবনা উড়িয়ে দেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তারা চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সঙ্গে যোগাযোগ রাখছেন।
বর্তমানে এই দুটি দলই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ। কিন্তু তারা এর আগে কংগ্রেসের মিত্র ছিল। এ নিয়ে আগামীকাল বুধবার মিটিংয়ে সিদ্ধান্ত হবে। এদিন ইন্ডিয়া জোটের মিটিং আহ্বান করা হয়েছে।
ইন্ডিয়া জোটের এই বিবৃতি যথেষ্ট প্রাসঙ্গিক। কারণ, এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে মাত্র ৬০ আসনের ব্যবধান। ২৯২ এবং ২৩২ যথাক্রমে।
২৪০ আসনে এগিয়ে থাকা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এর মধ্যে তারা স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত ৬২ আসনে জয় পেয়েছে।
অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর টিডিপি জিতেছে ১৬ ও নীতিশ কুমারের জেডিইউ জিতেছে ১২ আসনে।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের কিছু অংশীদার কংগ্রেসের সাবেক মিত্র। এ অবস্থায় বিরোধীরা কি বসে সিদ্ধান্ত নেবে অথবা সরকার গঠন করার উদ্যোগ নেবে কিনা।
এমন প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, আমাদের ইন্ডিয়া জোটের অংশীদারদের সঙ্গে মিটিং করতে যাচ্ছি। বুধবার এই মিটিং হবে। এসব প্রশ্ন সেখানে তোলা হবে। উত্তরও সেখান থেকে আসবে। আমাদের অংশীদারদের সম্মান করি। তাদের মতামত না নিয়ে আমরা এ বিষয়ে বিবৃতি দিতে চাই না। জোট যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
একই রকম প্রশ্ন করা হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। তিনি উত্তরে বলেন, আমাদের জোটের অংশীদার ও নতুন অংশীদারদের সঙ্গে কথা না বলা পর্যন্ত এ নিয়ে কথা বলবো না। নতুন অংশীদার আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমরা একসঙ্গে কাজ করতে পারি। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারি।
তিনি বলেন, যদি আমাদের সব কৌশল এখনই প্রকাশ করি, তাহলে প্রধানমন্ত্রী মোদি হুঁশিয়ার হয়ে যাবেন। ওদিকে, এরই মধ্যে খবর পাওয়া গেছে ইন্ডিয়া শিবির থেকে লোকজন, বিশেষত শারদ পাওয়ার মঙ্গলবার বিকেলে যোগাযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে। কিন্তু এনসিপি নেতা শারদ পাওয়ার নিজে এ কথা অস্বীকার করেছেন। এবার ভারতে নির্বাচনের ঠিক আগে টিডিপির সঙ্গে জোট হয় বিজেপির।
মঙ্গলবার ভোট গণনার পূর্বেও বিশেষজ্ঞরা চন্দ্রবাবু নাইডুকে নিয়ে জল্পনার কথা জানান। তারা বলেন, যদি ইন্ডিয়া ব্লকে বেশি সুবিধা দেখেন, তাহলে চন্দ্রবাবু নাইডু পক্ষ পরিবর্তন করতে পারেন।
২০১৯ সালে ইউনাইটেড প্রোগ্রেসিভ এলায়েন্সের অংশ ছিল টিডিপি। নীতিশ কুমারের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ ছিল সাম্প্রতিক সময়েও। তিনি গুরুত্বপূর্ণ ইন্ডিয়া ব্লক সৃষ্টিতে ভূমিকা পালন করেন। তারপর জানুয়ারিতে যোগ দেন এনডিএতে।
শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪
পাঠকের মতামত:
- ক্রেডিট কার্ডে খরচ করলেই কক্সবাজারে ফ্রি থাকার সুযোগ!
- স্বর্ণের বাজারে নতুন ধাক্কা! আজকের সর্বশেষ দাম দেখে নিন
- যে কক্ষের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে মিলল নতুন তথ্য
- ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল
- হাসানাত আব্দুল্লাহর বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
- নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম
- জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দক্ষিণখানের ডেন্টিস্ট হত্যা মামলায় নতুন মোড়
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর













