মার্কিন নাগরিকত্ব পাওয়ায় শীর্ষে যেসব দেশ
আন্তর্জাতিক ডেস্ক :২০২২ সালে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেয়েছেন প্রায় ৬৬ হাজার ভারতীয়। এর ফলে উত্তর আমেরিকার এই দেশটিতে নতুন নাগরিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ হয়ে উঠেছে ভারত।
তবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার তালিকায় ভারতের ওপরে রয়েছে মেক্সিকো। মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলেছে, আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে পৌঁছেছে ভারত। ২০২২ সালে ৬৫ হাজার ৯৬০ জন ভারতীয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। মার্কিন কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যার ফলে মেক্সিকোর পরেই আমেরিকাতে নতুন নাগরিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ হয়ে উঠেছে ভারত।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য অনুযায়ী, ২০২২ সালে আনুমানিক ৪ কোটি ৬০ লাখ বিদেশি বংশোদ্ভূত ব্যক্তি দেশটিতে বসবাস করেছেন, যা যুক্তরাষ্ট্রের মোট ৩৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ। ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের গত ১৫ এপ্রিলের সর্বশেষ ‘ইউএস ন্যাচারালাইজেশন পলিসি’ প্রতিবেদনে ২০২২ অর্থবছরে ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ জন আমেরিকার নাগরিক হয়েছেন।
মেক্সিকোতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আমেরিকায় সর্বাধিক সংখ্যক নাগরিকত্ব নিয়েছেন, তারপরই ভারত, ফিলিপাইন, কিউবা এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের লোকেরা এই তালিকায় রয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআরএস জানিয়েছে, ২০২২ সালে ১ লাখ ২৮ হাজার ৮৭৮ জন মেক্সিকান মার্কিন নাগরিক হয়েছেন। এরপর রয়েছে ভারত (৬৫ হাজার ৯৬০ জন), ফিলিপাইন (৫৩ হাজার ৪১৩ জন), কিউবা (৪৬ হাজার ৯১৩ জন), ভিয়েতনাম (৩৩ হাজার ২৪৬ জন) এবং চীন (২৭ হাজার ৩৮ জন)।
সিআরএস প্রতিবেদন অনুয়ায়ী, ২০২৩ সালের হিসাবে ২৮ লাখ ৩১ হাজার ৩৩০ জন বিদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ভারত থেকে এসেছিলেন, যা মেক্সিকোর ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৪২৯ জনের পরে দ্বিতীয় সর্বোচ্চ। মেক্সিকো ও ভারতের পরেই রয়েছে চীন, ২২ লাখ ২৫ হাজার ৪৪৭ জন বিদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
২০২৩ সালের হিসাবে, গ্রিন কার্ড বা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি (এলপিআর) এ থাকা প্রায় ২ লাখ ৯০ হাজার ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক সম্ভাব্য নাগরিকত্বের জন্য যোগ্য।
তবে সিআরএসের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের মধ্যে ৪২ শতাংশই বর্তমানে মার্কিন নাগরিক হওয়ার অযোগ্য।
শেয়ারনিউজ, ২৩ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













