ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

অলিম্পিকের আজিজ ভাই কিনলেন ৪০ কোটি টাকার শেয়ার

২০২৪ এপ্রিল ২২ ১৫:৫৬:২২
অলিম্পিকের আজিজ ভাই কিনলেন ৪০ কোটি টাকার শেয়ার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাই কোম্পানিটির ২৭ লাখ শেয়ার কিনেছেন। যার বাজার মূল্য ৪০ কোটি টাকারও বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাই গত ৪ মার্চ ঘোষণা দিয়েছিলেন তিনি ডিএসইর পাবলিক মার্কেট থেকে ২৭ লাখ শেয়ার কিনবেন। ৩০ কর্মদিবসের মধ্যে ঘোষিত শেয়ার কেনার কথা।

কোম্পানির ওই পরিচালক ঘোষিত সময়ের মধ্যে ২৭ লাখ শেয়ার কিনেছেন। আলোচ্য সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম ছিল ১৪৮ টাকা থেকে ১৫৫ টাকা।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে