২৫ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিয়ে বিলিন হচ্ছে পাঁচ দুর্বল ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : সব মিলিয়ে ২৪ হাজার ৯৬৯ কোটি টাকা খেলাপি ঋণ নিয়ে একীভূত হচ্ছে পাঁচ দুর্বল ব্যাংক। ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত খাতের বিডিবিএল, বেসিক ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বেসরকারি খাতের পদ্মা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।
বিডিবিএল ব্যাংককে রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী ব্যাংকের সঙ্গে, বেসিক ব্যাংককে বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে, ন্যাশনাল ব্যাংককে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সঙ্গে, রাষ্ট্রায়ত্ত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে আরেক রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এবং বেসরকারি পদ্মা ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে এক্সিম ব্যাংকের সঙ্গে।
শুরুতে ১০ দুর্বল ব্যাংককে তুলনামূলক ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার কথা বলা হয়। রেড জোনে থাকা ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকেও চিহ্নিত করা হয়।
কিন্তু শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে আসে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে ১০টি নয়, আপাতত পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করা হচ্ছে। এই পাঁচ ব্যাংকের অভিজ্ঞতা নিয়ে পরে নতুন করে চিন্তা করা হবে।
ব্যাংকগুলো খেলাপি ঋণের বোঝায় পরিণত হওয়া, সুশাসনের অভাব ও নানা অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত ছিল। ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে গাইডলাইন দেওয়া থেকে শুরু করে পর্যবেক্ষক নিয়োগ করেও কোনো ফল আসেনি। শেষ পর্যন্ত ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার মধ্যে দিয়ে এসব ব্যাংকের অস্তিত্ব মুছে ফেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
অন্য ব্যাংকের সঙ্গে বিলিন হতে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের বিডিবএল ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে ৯৮২ কোটি ৪৬ লাখ টাকা। ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ৪২ দশমিক ৪৬ শতাংশ খেলাপি। বেসিক ব্যাংকের খেলাপি ঋণ আট হাজার ২০৪ কোটি টাকা, যা ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ৬৪ শতাংশ।
ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১২ হাজার ৩৬৮ কোটি টাকা, যা মোট ঋণের ২৯ শতাংশ। রাজশাহী কৃষি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এক হাজার ৫৩৪ কোটি টাকা। ব্যাংকটির খেলাপি ঋণের হার ২১ দশমিক ৩৭ শতাংশ।
বেসরকারি খাতে চতুর্থ প্রজন্মের আলোচিত ফার্মাস ব্যাংক পদ্মা ব্যাংকে রূপান্তর হয়েও শেষ রক্ষা হয়নি। পদ্মা ব্যাংক রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলো মিলে দুই দফায় তহবিল দিয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারেনি। ব্যাংকটি একীভূত হচ্ছে বেসরকারি শরীয়া ভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে। পদ্মা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এক হাজার ৮৮০ কোটি ৫১ লাখ টাকা, যা ব্যাংকটির বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৩৯ শতাংশ।
ভালো ব্যাংক বলে যেসব ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হচ্ছে সেসব ব্যাংকের সবগুলোর খেলাপি ঋণ পরিস্থিতি ভালো নয়। ১০ শতাংশের ওপরে খেলাপি ঋণ রয়েছে। যদিও উচ্চ খেলাপি ঋণ খারাপ ব্যাংকের একমাত্র চিহ্ন নয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১৩ হাজার ১৫০ কোটি টাকা, যা মোট ঋণের ১৪ দশমিক ১৩ শতাংশ। রাষ্ট্রায়ত্ত খাতের বড় এই ব্যাংকটির কোনো প্রভিশন ঘাটতি নেই।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি পাঁচ লাখ টাকা, যা ব্যাংকটির মোট ঋণের পাঁচ শতাংশ। ব্যাংকটির কোনো প্রভিশন ঘাটতি নেই।
আরেক সরকার মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ তিন হাজার ৯৮০ কোটি ২৯ লাখ টাকা, খেলাপি ঋণের হার ১২ দশমিক ৬৪ শতাংশ।
এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এক হাজার ৬২৯ কোটি ৪৬ লাখ টাকা। শরীয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকটির খেলাপি ঋণের হার ৩ দশমিক ৪৭ শতাংশ।
শেয়ারনিউজ, ২০ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- পুলিশের হাতে আটক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার
- আমাকে মনোনয়ন না দেয়ায় বিএনপিকে ধন্যবাদ
- গভর্নরের ঘোষণায় ইসলামী ব্যাংকিং সংস্কারে বড় পদক্ষেপ
- তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি!
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের আর্থিক নথি-পরিদর্শনে বিএসইসির তল্লাশি
- গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগ
- ৩ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- প্রবাসী বাংলাদেশিদের রেকর্ড রেমিট্যান্স
- আদালতের ভিড় ও হুড়োহুড়িতে সাবেক স্পিকারের বিপদ
- ফেরেশতারা নবীদের কাছে যেসব আকৃতিতে আসতেন
- একটি ভুল, আজীবনের অন্ধকার—আরিফার করুণ কাহিনি
- ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে
- তীব্র গরমে বদলে গেল আদালতের ড্রেস কোড
- আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল
- সি-১৩০ ধ্বংসের পর এবার প্রমাণ প্রকাশ করল ইরান
- ডিএসই পর্ষদে যোগ দিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান
- সূচক উত্থানের নেতৃত্বে ৬ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় দুই ডজন কোম্পানি
- লন্ডনে ইউনূস-তারেক সাক্ষাৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- আল্টিমেটাম নিয়ে এমপিকে স্পিকারের কড়া জবাব
- সরকারবিরোধী পোস্টের জেরে গ্রে/প্তার—শেষ পর্যন্ত যা হলো
- গুমের বিচার নিশ্চিতে সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস
- বৈশ্বিক অস্থিরতার মধ্যেও শেয়ারবাজারে সুবাতাস
- ০৭ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’
- তীব্র প্রয়োজনের মুহূর্তে রাসুল (সা.) যে আমল করতে বলেছেন
- জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
- অন্য দেশে যাব না, মরলে মরবো ভারতেই: শেখ হাসিনা
- অ্যারামিট লিমিটেডে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- রাসুল সাঃ বলেছেন ঘরে বরকত না আসার ৪টি কারণ
- জামায়াতের নারী কর্মী ইস্যুতে যা বললেন রাশেদ খান
- জামায়াতের হামজা মতোই বিতর্কিত নাসীরুদ্দীন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক ইঙ্গিত
- অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
- এবার ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান
- আজ থেকে সংসদ চলবে দুইবেলা
- টানা ২ মাসের পরে বিদেশি বিনিয়োগ কমল: বাজারে ধস!
- সেনানিবাস ও শিরীন শারমিনকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য
- মুজতবা খামেনি-এর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা
- নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে কেমন, দেখুন ছবিতে
- হঠাৎ দাম বাড়ল—আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ দর
- সংসদে একসাথে ৭ বিল পাস; যা থাকছে নতুন আইনে
- আটকের পর সামনে এলো ড. শিরীন শারমিনের অবস্থান
- রাতেই আগুন ঝরালেন সাদেক কায়েম, সামনে এল নতুন অভিযোগ
- রেসের ১১ মিউচুয়াল ফান্ডে অনিয়ম, ৫৫ লাখ জরিমানা
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের আর্থিক নথি-পরিদর্শনে বিএসইসির তল্লাশি
- গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগ
- ৩ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- ডিএসই পর্ষদে যোগ দিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান
- সূচক উত্থানের নেতৃত্বে ৬ কোম্পানি





.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



