কলকাতায় বিপুল সম্পত্তি বাংলাদেশি নাগরিকের! মিলল জাল পাসপোর্টও
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে একসঙ্গে দু’দেশের পাসপোর্ট। বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তাঁদের কাছে ভারতীয় পাসপোর্ট ও পরিচয়পত্র রয়েছে বলে অভিযোগ পুলিশের।
সম্পূর্ণ বেআইনিভাবে এই দেশে থাকার অভিযোগে দুটি বাংলাদেশি পরিবারের মোট ৬ জনের বিরুদ্ধে ইতিমধ্যে পার্ক স্ট্রিট ও ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। এরই প্রেক্ষিতে পুলিশ শুরু করেছে তদন্ত।
জানা গেছে, এই অভিযোগ ঘিরে খোঁজখবর নিতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। কারণ, ইডির কাছে খবর, বাংলাদেশের এই ব্যবসায়ীদের বিপুল সম্পত্তি রয়েছে কলকাতা ও আশপাশের কয়েকটি রাজ্যে। আদালতের নির্দেশ পেলে ইডিও এই অভিযোগের তদন্ত করতে পারে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, দু’দফায় হয়েছে এই অভিযোগ। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অফিস বা এসসিও-র আধিকারিকদের কাছে অভিযোগপত্র আসে। তারই ভিত্তিতে এসসিও-র গোয়েন্দারা তদন্ত করতে শুরু করেন।
পূর্ব কলকাতার ফুলবাগান দায়ের থানায় করা এসসিও-র এক আধিকারিকের অভিযোগ অনুযায়ী, বাংলাদেশের এক ব্যবসায়ী তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বাংলাদেশের পাসপোর্টে কলকাতায় আসেন। উত্তর শহরতলির নাগেরবাজার থানা এলাকায় একটি আবাসনে এসে থাকতে শুরু করেন।
অভিযোগের ভিত্তিতে যখন পুলিশ ওই ব্যবসায়ীর আবাসনে গিয়ে তদন্ত শুরু করেন, তখন তাঁরা দেখেন যে, তাঁদের প্রত্যেকেরই রয়েছে ভারত ও বাংলাদেশ, এই দু’দেশেরই পাসপোর্ট।
বাংলাদেশের ভোটার কার্ডের মতো পরিচয়পত্র যেমন ওই ব্যবসায়ীদের কাছে রয়েছে, তেমনই তাঁদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মতো ভারতীয় পরিচয়পত্রও রয়েছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ।
ফলে কোনও ভিসা ছাড়াই ভারতীয় নাগরিক ভুয়ো পরিচয় দিয়ে তাঁরা কলকাতায় রয়েছেন বলে অভিযোগ পুলিশ।
তারই ভিত্তিতে ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে বিদেশি আইন, প্রতারণা ও জালিয়াতির ধারা লাগু করে পুলিশ মামলা শুরু করেছে।
অপর মামলাটি দায়ের হয়েছে পার্ক স্ট্রিটে। এই ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কলকাতায় এসেছিলেন অন্য এক বাংলাদেশী ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও ছেলে।
বাংলাদেশের এই নাগরিকরা তাঁদের ভারতীয় পরিচয়পত্র জোগার করে কলকাতায় থাকতে শুরু করেন। পার্ক স্ট্রিট এলাকায় ছিল তাঁদের অফিস। সেই কারণে পার্ক স্ট্রিট থানায় তাঁদের বিরুদ্ধে বিদেশি আইন, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দায়ের হয়।
তদন্তে জানা গিয়েছে যে, দুই বাংলাদেশি পরিবার কলকাতা, নিউটাউন, রাজারহাট, ঝাড়খণ্ডের রাঁচি, ওড়িশার রাউরকেল্লায় সম্পত্তি কিনেছে। এমনকী, কলকাতায় বসে আমদানি রপ্তানির ব্যবসাও করছেন এই ব্যবসায়ীরা।
এই ব্যবসায়ীদের হাত ধরে বিপুল পরিমাণ টাকা হাওলার মাধ্যমে কলকাতায় এসেছে এমন খবরও আসে গোয়েন্দা পুলিশের কাছে। যদিও এই তথ্যগুলি যাচাই করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ারনিউজ. ২০ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- পোশাক আমদানিতে বড় জালিয়াতি, কাস্টমসের অভিযানে ফাঁস
- ন্যাশনাল ব্যাংকের রাতের লেনদেন, দুদকের কঠোর পদক্ষেপ
- ইউনাইটেড পাওয়ারকে ঘিরে দুদকের তদন্তে নতুন তথ্য
- ইসলামিক ফাইন্যান্সে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত
- সতর্ক লেনদেনে সীমিত পতন, স্থির থাকলেন বিনিয়োগকারীরা
- ০৩ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মাত্র ১৫ টাকায় ৩০ কেজি চাল! সরকারের বড় ঘোষণা
- ব্যক্তিগত মন্তব্যের জবাবে মুখ খুললেন রাশেদ খান
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- ক্রেডিট কার্ডে খরচ করলেই কক্সবাজারে ফ্রি থাকার সুযোগ!
- স্বর্ণের বাজারে নতুন ধাক্কা! আজকের সর্বশেষ দাম দেখে নিন
- যে কক্ষের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে মিলল নতুন তথ্য
- ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল
- হাসানাত আব্দুল্লাহর বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
- নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম
- জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন













