আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, জরুরি বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
এই শঙ্কায় মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন মন্ত্রী ও বেশ কয়েকজন আইনবিশেষজ্ঞকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছিল। বৃহস্পতিবার ইসরায়েলি টেলিভিশনে এই তথ্য প্রকাশ করা হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুসারে, বৈঠকে সম্ভাব্য ওয়ারেন্ট ঠেকানোর বিষয়ে আলোচনা হয়েছে। অদূর ভবিষ্যতে এই ধরনের পরোয়ানা জারি করা হতে পারে এমন কথা পাওয়ার পর বৈঠক ডাকা হয়েছিল, কোনো সূত্রের বরাত না দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের কার্যালয় থেকে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইডিএফ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে—এমন আশঙ্কা নিয়েও এই বৈঠকে আলোচনা করা হয়েছে।
চলতি সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বিষয়টি উত্থাপন করেন এবং তাঁদের সহায়তা চান।
টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, কাটজ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন দারমার মঙ্গলবারের আলোচনায় উপস্থিত ছিলেন। বৈঠকে গ্রেফতারি পরোয়ানা জারি ঠেকাতে আন্তর্জাতিক আদালত ও প্রভাবশালী কূটনীতিকদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসরায়েল আশঙ্কা করছে গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে মানবিক সংকটের কারণে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হতে পারে। আন্তর্জাতিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করা দেশগুলো এই প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে বলে জানা গেছে।
গত ফেব্রুয়ারিতে হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের স্বজনদের একটি প্রতিনিধিদল সংগঠনটির নেতাদের বিরুদ্ধে আইসিসিতে যুদ্ধাপরাধের অভিযোগ করে। হামাসের বিরুদ্ধে অপহরণ, যৌন সহিংসতা, নির্যাতন এবং অন্যান্য গুরুতর অভিযোগ আনা হয়।
ইসরায়েল নিজেকে আইসিসির কাছে দায়বদ্ধ মনে না করায় আদালতের প্রধান কৌঁসুলি করিম খান গত ডিসেম্বরে সরকারি সফরে ইসরায়েলে যান। সফরে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা চালানো ইসরায়েলের কয়েকটি শহর পরিদর্শন করেন তিনি।
হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে শুনে খান বলেছিলেন যে তিনি "পরিকল্পিত নৃশংসতার দৃশ্য" প্রত্যক্ষ করেছেন এবং এটি স্পষ্ট যে ক্ষতিগ্রস্তদের তাদের পরিচয়ের কারণে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
করিম খান আরও বলেন যে তিনি মনে করেন যে ৭ অক্টোবর হামাসের কার্যক্রমের তদন্ত শুরু করার জন্য আদালতের কৌঁসুলির সাথে কাজ করা তার কর্তব্য।
শেয়ারনিউজ, ১৯ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













