আজ জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত, ফিলিস্তিন পেতে যাচ্ছে পূর্ণ সদস্যপদ
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের নাম সুপারিশ করা হবে কিনা-- তা নিয়ে আজ ভোট দেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা নিরাপত্তা পরিষদ।
আজ ১৮ এপ্রিল নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩ টার দিকে হবে ভোট। জাতিসংঘের সনদ অনুসারে, কোনো দেশ যদি এই সংস্থার সদস্য হতে চায়—সেক্ষেত্রে তাকে প্রথমে আবেদনের পক্ষে নিরাপত্তা পরিষদের সুপারিশ জোগাড় করতে হয়।
আবেদন পত্রের সঙ্গে সেই সুপারিশ সংযুক্ত করলেই কেবল দেশটিকে সদস্যপদ দেওয়ার ব্যাপারটি বিবেচনা করে জাতিসংঘের সাধারণ পরিষদ।নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৫টি। এই ৫টি রাষ্ট্রের মধ্যে স্থায়ী এবং বাকি ১০টি অস্থায়ী। যে কোনো স্থায়ী সদস্য আপত্তি উত্থাপন করে পরিষদে উত্থাপিত কোনো প্রস্তাব বাতিল করতে পারেন। এই ক্ষমতাটি ‘ভেটো’ নামে পরিচিত। কেবল স্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর ‘ভেটো’ ক্ষমতা রয়েছে।
অস্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর ভেটো ক্ষমতা নেই। জাতিসংঘের বিভিন্ন সদস্যরাষ্ট্রের মধ্য থেকে তাদের বেছে নেওয়া হয় এবং এই সদস্যপদের মেয়াদ হয় ২ বছর।
নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ প্রতি মাসে আবর্তিত হয়। ১৫টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটি এক মাসের জন্য কাউন্সিলের সভাপতিত্ব রাখতে পারে। মাল্টা এপ্রিলে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।
শুক্রবারের ভোটে যদি নিরাপত্তা পরিষদের অন্তত ৯টি সদস্যরাষ্ট্র পক্ষে ভোট দেয় এবং স্থায়ী ৫ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন— স্থায়ী এই পাঁচ সদস্যরাষ্ট্রের কোনোটিই যদি ভোটের প্রস্তাবে ভেটো না দেয়— কেবল তাহলেই নিরাপত্তা পরিষদের সুপারিশ অর্জন করতে পারবে ফিলিস্তিন।
এর আগে ৮ এপ্রিল নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মাল্টার জাতিসংঘ দূত ভানেসা ফ্রেজিয়ের জানিয়েছিলেন, জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের পক্ষে সুপারিশের ব্যাপারে চলতি এপ্রিলেই সিদ্ধান্ত নেবে নিরাপত্তা পরিষদ।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার কাউন্সিলের অস্থায়ী সদস্য রাষ্ট্র আলজেরিয়া ফিলিস্তিনের পূর্ণ সদস্য হওয়ার সুপারিশে ভোটের জন্য একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। পরে বৃহস্পতিবারের বৈঠকে ভোটের দিন ঠিক করা হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মন্ত্রী ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পূর্ণ সদস্যপদের জন্য বহু বছর ধরে চেষ্টা-তদবিরের পর ২০১১ সালে ‘পর্যবেক্ষক’ হিসেবে জাতিসংঘে প্রবেশের অনুমতি পায় ফিলিস্তিন। এই ক্যাটাগরিভুক্ত দেশ বা ভূখণ্ডগুলো জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা-বিতর্কে যুক্ত হতে পারে, কিন্তু উত্থাপিত কোনো প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার এক্তিয়ার তাদের নেই।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর ফের পূর্ণ সদস্যপদের জন্য তৎপরতা শুরু করে ফিলিস্তিন, আর এই তৎপরতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় শেষ হবে নিরাপত্তা পরিষদের ভোটের মধ্য দিয়ে।
শান্তিপূর্ণ দ্বিরাষ্ট্র সমাধান
পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম— এই তিন ভূখণ্ডের সমন্বয়ে স্বাধীন রাষ্ট্র চায় ফিলিস্তিন। কিন্তু এই ৩টি ভূখণ্ডই ১৯৬৭ সাল থেকে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।
নিরাপত্তা পরিষদ গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে "ফিলিস্তিন" এবং "ইসরায়েল" নামে দুটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠনের পক্ষে সমর্থন ও পরামর্শ দিয়ে আসছে। ১৯৯০ সালে নরওয়ের রাজধানী অসলোতে এ বিষয়ক একটি দলিলে স্বাক্ষরও করেছিল ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতিনিধিরা।
ভোএই প্রসঙ্গে, ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য জাতিসংঘে মার্কিন প্রতিনিধি দলের প্রধান লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ভেটো দেওয়ার ইঙ্গিত দেননি।
তবে রয়টার্সকে তিনি বলেছেন,, ‘আমরা প্রকৃতপক্ষে যে জায়গায় পৌঁছাতে চাই, অর্থাৎ দ্বিরাষ্ট্র সমাধান….. আমাদের মনে হয় না যে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বা ভোট আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারবে।’
শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পিপলস ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ভালো কোম্পানি শেয়ারবাজারে আনতে বদলাচ্ছে আইপিও নিয়ম
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ডিভিডেন্ড ঘোষণা
- পিপলস ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিরোধীদলের প্রস্তাবে সাড়া: বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- ঝালমুড়ি খেয়েই কটাক্ষ, নিজেই ব্যাখ্যা দিলেন মোদি
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আইন ভাঙায় লংকাবাংলা সিকিউরিটিজকে বিএসইসির সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- টেঁটা নিয়ে মাঠে নামে ব্রাহ্মণবাড়িয়া! সংসদে বিস্ফোরক মন্তব্য
- বিদ্যুৎ যায়, নাকি আসে? আসিফ মাহমুদের প্রশ্নে তোলপাড়
- ১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
- সূচক স্থিতিশীল, ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ শেয়ারবাজারে
- প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া
- দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
- একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- “তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না”
- তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- ছাত্রদল-শিবির সংঘ/র্ষে কিরিচ বিতর্কে নতুন মোড়
- ‘সরকারি দলে যোগ দিয়েছেন?’: স্পিকার
- জামায়াত জোটের জন্য দুঃসংবাদ
- বাসভাড়ার নামে ‘গায়েবি খরচ’, উঠছে বড় প্রশ্ন
- চোখের দৃষ্টি ভালো রাখতে ৫ খাবার খাবেন
- ফরিদপুর ও শেরপুরে গুরুত্বপূর্ণ পদে রদবদল
- ১ ঘণ্টা ভুল প্রশ্নে পরীক্ষা—শেষে যা হলো
- তিন ‘বাধা’তেই থমকে বিশ্ব রাজনীতি
- মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন রুস্তম, পুলিশ এল ছবি তুলতে
- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন
- ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ
- ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল অবস্থানে সিঙ্গার বাংলাদেশ
- গ্রামীণ ফোনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিঙ্গার বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এশিয়া ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- রিং সাইন টেক্সটাইল কাণ্ডে ৩ নামী অডিট ফার্ম শেয়ারবাজারে নিষিদ্ধ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- মতিঝিলে পোস্টার ঘিরে বিতর্ক, ব্যাংক খাত নিয়ে নতুন প্রশ্ন
- পুলিশের একাধিক ঊর্ধ্বতন পদে বড় রদবদল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ
- বিয়ের প্রলোভনে সম্পর্ক, ভিডিও ধারণ করে স্বামীর কাছে....
- ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
- ৪৫ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর
- সূচক উত্থানের নেতৃত্বে ৮ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি
- উত্থানের ধারায় শেয়ারবাজার, দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
- সঞ্চয় হারিয়ে পথে বসেছে ৭ হাজার বিনিয়োগকারী
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয় হারিয়ে পথে বসেছে ৭ হাজার বিনিয়োগকারী
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি












.jpg&w=50&h=35)
