প্রাণের দুই কোম্পানিতে বিনিয়োগ করছে আইএফসি
নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের দুই কোম্পানিতে ৩০ মিলিয়ন বা ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফসি জানিয়েছে, ডলার সংকটে কাঁচামাল আমদানির ওপর নির্ভরশীল বাংলাদেশি শিল্পপ্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানকে সহযোগিতা করতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইএফসি।
প্রাণের কোম্পানি দুটি হলো- প্রাণ ডেইরি লিমিটেড ও হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড। এই বিনিয়োগের ফলে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম টিকিয়ে রাখার পাশাপাশি রফতানি বৃদ্ধি এবং ৩০ হাজার কর্মসংস্থান রক্ষা করা সম্ভব হবে বলে আশা করছে আইএফসি।
আইএফসি জানায়, বাংলাদেশের খাদ্য ও পানীয় শিল্পে প্রাণ ডেইরি ও হবিগঞ্জ অ্যাগ্রো নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। এ বিনিয়োগের লক্ষ্য হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা ও অর্থনীতি শক্তিশালী করা।
খাদ্য ও পানীয় খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দেশের মোট উৎপাদন খাতের প্রায় ১৩ শতাংশের সমপরিমাণ।
শিল্প উৎপাদন খাতে যত মানুষের কর্মসংস্থান হয়েছে, তার ১৯ শতাংশ এই খাতে এবং এই খাতের বার্ষিক প্রবৃদ্ধির হার চক্রবৃদ্ধি হারের হিসাবে বার্ষিক ১২ শতাংশ। এই খাতে বিনিয়োগের যৌক্তিকতা হিসেবে আইএফসি এসব কথা বলেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার ঘাটতি, জ্বালানির উচ্চমূল্য ও বিদ্যুতের ঘাটতির কারণে কাঁচামাল আমদানি ব্যাহত হচ্ছে।
একই কারণে স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দেয়ার সক্ষমতা বিনষ্ট হচ্ছে। এই প্রেক্ষাপটে দীর্ঘ মেয়াদে আইএফসির এই মার্কিন ডলারে অর্থায়ন বৈদেশিক মুদ্রার প্রাপ্তি সহজ করবে।
প্রাণ-আরএফএল গ্রুপের অর্থ বিভাগের পরিচালক উজমা চৌধুরী বলেন, নিট আমদানিকারক হিসেবে নিয়মিতভাবে মার্কিন ডলার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে দেশে যে ডলার–সংকট চলছে, তাতে সময়মতো চলতি পুঁজি হিসেবে মার্কিন ডলার পাওয়া কঠিন।
ডলারে এই বিনিয়োগ করে আইএফসি প্রাণ-আরএফএল গোষ্ঠীর দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।
আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের প্রধান মার্টিন হল্টম্যান বলেন, সংকটের সময় গ্রাহকদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
এই বিনিয়োগের মধ্য দিয়ে আইএফসি যেমন বিদেশি মুদ্রার প্রাপ্যতা নিশ্চিত করবে, তেমনি বাংলাদেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে এ পর্যন্ত আইএফসি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে ৩ দশমিক ৮ বিলিয়ন বা ৩৮০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



