ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ এপ্রিল ০৩ ২০:৩২:৫৪
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস)দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লোহয়েছে১ টাকা ৫৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মে।

শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে