রিস্ক বেইজড সুপারভিশন বাস্তবায়নে বীমা কোম্পানিগুলোকে প্রস্তুতি নেয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক : রিস্ক বেইজড সুপারভিশন বাস্তাবায়নে দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে প্রস্তুতি আহ্বান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ( আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
মঙ্গলবার (০২ এপ্রিল) কর্তৃপক্ষের কার্যালয়ে বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীসহ খাত সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই আহবান জানান।
আইডিআরএ’র সকল সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি এবং বিভিন্ন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় রিস্ক বেইজড সুপারভিশন গাইডলাইনের খসড়া উপস্থাপন করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক মো. আবু মাহমুদ।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা একটি বৈশ্বিক শিল্প বিধায় বিশ্বের অন্যান্য দেশে প্রচলিত নিয়ম নীতিগুলো অনুসরণ করে টেকসই বীমা শিল্প গড়ে তুলতে হবে। রিস্ক বেইজড সুপারভিশন গাইডলাইন বাস্তবায়নের মাধ্যমে কোম্পানিগুলোর প্রকৃত চিত্র প্রতিফলিত হবে।
তিনি উন্নত বিশ্বে প্রচলিত রিস্ক বেইজড সুপারভিশন আমাদের দেশে দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এজন্য প্রশিক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে বলেও জানান কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
গাইডলাইনের বিষয়ে বৈঠকে বলা হয়, ঝুঁকি ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোম্পানিগুলোর ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করে, যার মাধ্যমে কোম্পানিগুলোর আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে।
কোম্পানিগুলোর রিস্ক প্রোফাইল এর মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় এবং ঝুঁকির মাত্রা অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভাজন করে আনুপাতিকভাবে নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
এই প্রক্রিয়ায় গুণগত ও পরিমাণগত বিভিন্ন চলক ও তথ্যাদি বিবেচনা করা হয়। বীমা কোম্পানিগুলোর আর্থিক স্থিতিশীলতা বজায় রেখে পলিসিহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করার ক্ষেত্রে 'রিস্ক বেইজড সুপারভিশন' বীমা শিল্পে সর্বাধুনিক টুলস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
রিস্ক বেইজড সুপারভিশন বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধিরা তাদের মতামত প্রদান করেন। রিস্ক বেইজড সুপারভিশন গাইডলাইন আধুনিক বিশ্বে প্রচলিত থাকলেও আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে বাস্তবায়ন করা কিছুটা জটিল ও সময় সাপেক্ষ বলে তারা মত প্রকাশ করেন। পর্যায়ক্রমে তা বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।
শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা









