শেয়ারবাজারে প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্পের কোম্পানির বাজিমাত
আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মিডিয়া কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনেই ভালো করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ মার্চ) শেয়ারবাজারে অভিষেকের দিন টিএমটিজির শেয়ারের দাম বেড়েছে ৫৯ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কল্যাণে প্রথম দিনেই শেয়ারের দাম এতটা বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মামলায় জরিমানা হওয়ায় ডোনাল্ড ট্রাম্প এখন রীতিমতো সমস্যাজর্জর, এই পরিস্থিতিতে শেয়ারের দাম বাড়ায় ট্রাম্প বড় অঙ্কের মুনাফা করতে পারবেন। তাঁর পক্ষে মামলার খরচ নিয়ে আর বিশেষ চিন্তা করতে হবে না।
মঙ্গলবার ট্রাম্পের কোম্পানির শেয়ারের দাম ৭৯.৩৮ ডলার পর্যন্ত ওঠে। এর ফলে কোম্পানিটির বাজার মূলধন ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলারে উন্নীত হয়।
অথচ ২০২৩ সালের প্রথম ৯ মাসে ট্রাম্পের কোম্পানির পরিচালন ক্ষতি হয়েছে ১ কোটি ৬ লাখ ডলার। এই সময় তাঁর রাজস্ব আয় হয়েছে মাত্র ৩৪ লাখ ডলার। এর ফলে শেয়ারবাজারে অভিষেকের প্রথম দিনেই এই ধরনের একটি কোম্পানির শেয়ারের দাম ৫৯ শতাংশ বৃদ্ধি পাওয়া এবং বাজার মূলধন ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়া খুবই অস্বাভাবিক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিন অবশ্য দিন শেষে ট্রাম্পের কোম্পানির শেয়ারের মূল্য কমে যায়। শেষ পর্যন্ত তা ১৬ শতাংশ বাড়তি দামে থিতু হয়। এতে বাজার মূলধন দাঁড়ায় ৮০০ কোটি ডলারে।
একীভূত কোম্পানি টিএমটিজিতে ডোনাল্ড ট্রাম্পের হিস্যা প্রায় ৫৯ শতাংশ। এর ফলে সর্বশেষ হিসাবে ট্রাম্পের শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ৬০০ কোটি ডলারে।
কিন্তু আগামী ছয় মাসে ট্রাম্পের শেয়ার বিক্রয় ও এর বিপরীতে ঋণ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। এর ফলে এখনই ট্রাম্পের পক্ষে শেয়ার বিক্রি করে জরিমানা দেওয়া সম্ভব নয়।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় এবং গুজব ও উসকানিমূলক বক্তব্য প্রচারের দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমান এক্স) ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
কিন্তু যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর ভর করে ট্রাম্পের উত্থান, সেই মাধ্যম থেকে দূরে থাকতে পারেননি তিনি। সে জন্য তিনি নিজেই একটি সামাজিক যোগাযোগমাধ্যম খুলে বসেন, যার নাম দেন ট্রুথ সোশ্যাল।
২০২১ সালে বাজারে আসার পর থেকে ট্রুথ সোশ্যাল তেমন একটা সুবিধা করতে পারছিল না। এ সময়ে তাদের বিক্রয়লব্ধ আয় ছিল ৫০ লাখ ডলার। ফেব্রুয়ারি মাসে ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশনের সঙ্গে একীভূত হওয়ার অনুমোদন পায় ট্রুথ সোশ্যাল। এর পর থেকে ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ারের দাম বাড়ছে।
রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে একীভূত হওয়ার পর এই দুই কোম্পানির সম্মিলিত শেয়ারমূল্য ৬০০ শতাংশ বা ছয় গুণ বেড়েছে।
এর ফলে মিমে স্টক হিসেবে ট্রুথ সোশ্যালের যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল, তা আরও পাকাপোক্ত হয়েছে; অর্থাৎ যে স্টকের দাম সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দ্বারা প্রভাবিত হতে পারে।
২০২১ সালে ডিজিটাল ওয়ার্ল্ড ট্রাম্পের টিএমটিজির সঙ্গে একীভূত হওয়ার লক্ষ্যে চুক্তি করার পর দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তারা কোম্পানির প্রধান নির্বাহীকে সরিয়ে দেওয়ার পাশাপাশি পরিচালনা পর্ষদ ভেঙে দেয়।
এ ছাড়া ভুল তথ্য প্রকাশের দায়ে তাদের ১ কোটি ৮০ লাখ ডলার জরিমানাও হয়।
শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




