দুই দশকের মধ্যেই ইউরোপ তছনছ করবে রাশিয়া
পরবাস ডেস্ক : গোটা বিশ্ব এখন যুদ্ধাগুনে টগবগ করে ফুটছে। গাজায় ইসরাইলের হামলা, ইয়েমেনের হুথি গোষ্ঠীর ওপর মার্কিন নেতৃত্বাধীন ১০ দেশীয় জোট।
এছাগা, ইউক্রেনে তো যুদ্ধচলছেই। এর মধ্যেই আবার নতুন আরেক যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে ৩১ রাষ্ট্রের সামরিক জোট ন্যাটো (দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স)।
ন্যাটো বলছে, আগামী ২ দশকের মধ্যে ইউরোপ তছনছ করে ফেলবে রাশিয়া। সম্প্রতি এমনই এক ভয়ংকর ভবিষ্যদ্বাণী করেছে ন্যাটো। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের জ্বালামুখে পড়ছে বিশ্ব।
গার্ডিয়ান ও এপির খবরে বলা হয়, রাশিয়াকে ইঙ্গিত করে সম্প্রতি এক বিবৃতিতে ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাউয়ার বলেছেন, আগামী ২০ বছরে একটি বৃহৎ আকারের সশস্ত্র সংঘাতের মুখোমুখি হবে বিশ্ব।
ন্যাটোর ঊর্ধ্বতন পরামর্শদাতা জেনারেল হজেস সতর্ক করে বলেছেন, সারা ইউরোপে বেসামরিক লক্ষ্যবস্তুতে শত শত দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারে রাশিয়া দ্বিধা করবে না।
যদি রাশিয়া ন্যাটো আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তারা ইউরোপের সব প্রধান সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং পরিবহণকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন হামলা শুরু করবে বলে মনে করে হজেস।
ইউরোপীয় প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানির বিশ্লেষক স্যাম ক্র্যানি-ইভান্স একমত হয়ে বলেছেন, ন্যাটো দেশগুলোকে অবশ্যই বিমান প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে।
নতুন হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোপন্থি পশ্চিমা সমর বিশারদরাও। বলেছেন, পরবর্তী বড় আন্তর্জাতিক সংঘাত একটি বিশাল সাইবার আক্রমণের মাধ্যমে শুরু হতে পারে।
জেনারেল হজেস বলেছেন, যদি তারা (রাশিয়া) আক্রমণের পরিকল্পনা করে তাহলে আমাদের অবকাঠামোতে সাইবার বিঘ্ন ঘটাতে পদক্ষেপ নেবে।
সমুদ্রবন্দরের সরবরাহ চেইন ব্যাহত করতেও সাইবার হামলা চালাতে পারে। সমুদ্রের তলদেশে অত্যাবশ্যক ফাইবার অপটিক তারগুলো কাটার জন্য সাবমেরিন বা সাবমারসিবল মোতায়েন করতে পারে।
ক্র্যানি-ইভান্স বলেছেন, এমনকি মহাকাশেও এক ধরনের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। রাশিয়া তার প্রভাব টিকিয়ে রাখতে দেশগুলোতে অস্থিরতা সৃষ্টি করবে। সাইবার যুদ্ধে ন্যাটোর সামরিক কার্যকারিতাকে অস্থিতিশীল করার সম্ভাবনা রয়েছে। এটি সম্ভবত একটি নৃশংস ক্ষেপণাস্ত্র হামলার রূপ নেবে।
যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কেভিন রায়ান বলেছেন, রাশিয়া এবং ন্যাটোর মধ্যে যে কোনো যুদ্ধ শুধু ধ্বংস ও মৃত্যুর বিষয় চিহ্নিত করবে।
ন্যাটোর পূর্বপ্রান্তে স্থল আক্রমণ এবং বিমান হামলা শুরু করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন একটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য তার নৌবাহিনীকে মোতায়েন করবেন। উত্তর আর্কটিক (পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চল) রুটের নিয়ন্ত্রণ নেবেন।
জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুর বরফ গলে যাওয়ায় নতুন শিপিং রুটগুলো আরও অ্যাক্সেসযোগ্য হয়ে উঠছে। রাশিয়া সেই উত্তর রুটেও আধিপত্য বিস্তার করতে চাইবে।
এমনকি তাদের দূরপাল্লার অস্ত্রের সাহায্যে, তারা আর্কটিক থেকে উত্তর আটলান্টিকের ভেতরে এবং বাইরে যা যায় তা আয়ত্ত করতে সক্ষম হবে।
হজেসের দাবি, রাশিয়া ইতোমধ্যেই উত্তর সাগর রুটের (এনএসআর) অধিকাংশের ওপর মালিকানা ও নিয়ন্ত্রণের দাবি করেছে।
আর্কটিক শিপিং পাথ সবচেয়ে অ্যাক্সেসযোগ্য যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি নতুন পথ হয়ে উঠতে পারে।
এদিকে, পশ্চিমের সঙ্গে উত্তাল সম্পর্কের মধ্যে, এনএসআর পুতিনকে তার প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য রপ্তানি চীন, ভারত ও প্রাচ্যের অন্যান্য ক্রেতাদের কাছে যুক্তরাষ্ট্র বা ইউরোপের হস্তক্ষেপ ছাড়াই পাঠানোর একটি উপায় প্রস্তাব করেছে।
শেয়ারনিউজ, ২৬ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













