টিকটক ভিডিও খুঁজে দিল ১৯ বছর আগে আলাদা হওয়া যমজ বোনকে
আন্তর্জাতিক ডেস্ক : জর্জিয়ার একটি হাসপাতালে জমজ বোন হিসেবে জন্মেছিলেন অ্যামি এবং আনো। তাদের জন্মের পর জটিল রোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান তাদের মা আজা শেনি। কিছু দিন চিকিৎসার পর যখন চিকিৎসকেরা তার পুরোপুরি সুস্থ হওয়ার আশা ছেড়ে দেন, তখন ভীষণ বিপাকে পড়েন অ্যামি–আনোর বাবা। সদ্যজাত দুই শিশুকে কীভাবে বড় করবেন বুঝে উঠতে না পেরে অসহায় পিতা দুই কন্যাকে পৃথক দুটি পরিবারের কাছে বিক্রি করে দেন। সেই থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে পরস্পর থেকে। খবর বিবিসির
অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ জর্জিয়ায়। বিবিসি বলছে, ২০০৫ সালে জন্ম নেওয়া এই দুই জমজ বোন দীর্ঘ ১৯ বছর বিচ্ছিন্ন থাকার পর একটি টিভি ট্যালেন্ট শো ও একটি টিকটক ভিডিওর মাধ্যমে পরস্পরকে খুঁজে পেয়েছেন।
অ্যামি জানান, ১২ বছর বয়সে প্রথম তিনি অ্যানোকে দেখেছিলেন একটি টেলিভিশন অনুষ্ঠানে। ‘জর্জিয়াস গট ট্যালেন্ট’ নামের ওই অনুষ্ঠানে ঠিক তার মতো হুবহু দেখতে এক কিশোরী নাচছে। সে ছুটে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। কিন্তু তার মা বিষয়টিকে গুরুত্ব না দিলে সেই ঘটনা ওখানেই চাপা পড়ে যায়।
এই ঘটনার আরও সাত বছর পর আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটে। ২০২১ সালের নভেম্বরে অ্যামি দেখতে পান, ঠিক তার মতোই দেখতে নীল চুলের এক মেয়ে টিকটকে একটি ভিডিও পোস্ট করেছে। এরপর অ্যামি কৌতুহলী হয়ে তার প্রোফাইলে গিয়ে জানতে পারেন, মেয়েটির নাম আনো সার্তানিয়া। তিনি থাকেন ৩২০ কিলোমিটার দূরের শহর তিবিলিসিতে।
কিন্তু কিছুতেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না অ্যামি। পরে একটি বিশ্বিবদ্যালয়ের হোয়াটস অ্যাপ গ্রুপে তিনি ভিডিওটি পোস্ট করেন এবং জানতে চান, এই মেয়েটিকে কেউ চেনেন কি না। সেখানে একজন সাড়া দেন, যিনি ভিডিওর মেয়েটিকে চেনেন। পরে তাঁর মাধ্যমে যোগাযোগ হয় আনোর সঙ্গে। এভাবেই দুই জমজ বোন পরস্পরকে খুঁজে পান।
অ্যামি বলেন, ‘তিবিলিসির রুস্তাভেলি মেট্রো স্টেশনে আমাদের যখন দেখা হলো, তখন মনে হচ্ছিল আমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। যেন নিজেকেই দেখছি। একই মুখ, একই চোখ, একই নাক। এমনকি কণ্ঠস্বর পর্যন্ত এক। আমি জড়িয়ে ধরা পছন্দ করি না। কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারিনি। জড়িয়ে ধরি আনোকে।’
তারা দুজনে জানান, তারা পরবর্তীতে ডিএনও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছেন, তারা সত্যিকার অর্থেই জমজ বোন। তারা তাদের বাবাকে আর খুঁজে বের করার চেষ্টা করেননি। তাঁদের ভাষ্য, যে বাবা তাদের বিক্রি করে দিতে পারেন সেই বাবার সঙ্গে তারা দেখা করতে চান না।
তবে তাঁরা তাঁদের জন্মদাত্রী মা আজার সঙ্গে লাইপজিগের একটি হোটেলে দেখা করেন। তখন আজা তাঁদের বলেন, অ্যামি–আনোর জন্মের পর তিনি কোমায় চলে গিয়েছিলেন। পরে সুস্থ হয়ে সন্তানদের খুঁজলে হাসপাতালের কর্মীরা বলেছিল, তারা জন্মের পরপরই মারা গেছে।
শেয়ারনিউজ, ২৬ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- শাহে আলম ও পরিবারের নামে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান
- ২০ জুন ব্রাজিলের খেলা, টিভি-মোবাইলে দেখবেন যেভাবে
- অস্ট্রেলিয়ায় মাদক পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার
- হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
- শিয়া প্রবাসীদের বহিষ্কার ও ব্যাংক হিসাব জব্দের অভিযোগ
- জনপ্রশাসনে বদলি ও পদায়ন, জারি হলো প্রজ্ঞাপন
- পে স্কেল বাস্তবায়নের বৈঠক, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- সংসদে যা বলা যাবে, যা বলা যাবে না—বিধিতে যা আছে
- রেলপথে যুক্ত হচ্ছে সৌদি, কুয়েত ও কাতারসহ ৬ দেশ
- বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫
- বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে বার্তা দিলো জাতিসংঘ
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা
- এক রুট, এক কোম্পানি—ঢাকার পরিবহনে যুগান্তকারী সিদ্ধান্ত
- শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
- মামুনুল হকের বিয়ে ইস্যুতে উত্তপ্ত সংসদ!
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- আটকে থাকা পণ্য বিক্রিতে নতুন সিদ্ধান্ত, ই-নিলামে বিক্রি করবে কাস্টমস
- ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইকরার মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী
- ১৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- ব্যবসায় ১০ কাজ নিষিদ্ধ করেছে ইসলাম
- অক্সফোর্ড ইউনিয়ন নিজেই দিল ব্যাখ্যা, বিতর্কে নতুন মোড়
- মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বিএনপি নেতা, অবশেষে ধরা
- বিয়ের মৌসুমে ধাক্কা, স্বর্ণের দাম আবারও বাড়ল
- সাবেক গভর্নরসহ ১০ বাংলাদেশি, রিজার্ভ চুরির মামলায় নতুন মোড়
- সংসদে বিতর্কিত বক্তব্য: শহীদের সন্তান বললেও জীবিত এমপির বাবা-মা
- যে বাংলাদেশির হাতে ফুটে ওঠে কাবার গিলাফের কোরআনের আয়াত
- পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকোর ৫,৬৭০ কোটি টাকা উধাও
- সিআইবি নীতিতে পরিবর্তন চায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো
- এনআরবিসি ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে চার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন অর্জন করল আরও তিন ব্রোকারেজ হাউজ
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
- ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের
- ১১–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা













