ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় : সৌদি
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না। রোববার (২১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে একটি বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় পথ ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক সম্পর্ক হতে পারে কি না জানতে চাইলে প্রিন্স ফয়সাল বলেন, এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা সুবিধা পেতে পারি। তাই, হ্যাঁ। কারণ আমাদের স্থিতিশীলতা দরকার। কেবল ফিলিস্তিন ইস্যুর সমাধানের মাধ্যমেই এই স্থিতিশীলতা আসবে।
গত সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাৎকারটি নেয় সিএনএন। রোববার তা সম্প্রচার করে সংবাদমাধ্যমটি।
প্রিন্স ফয়সাল বলেন, গাজায় সংঘাত কমানো এবং বেসামরিক মানুষের মৃত্যু বন্ধ করাই সৌদি আরবের মূল লক্ষ্য। ইসরায়েলিরা গাজার বেসামরিক মানুষজনকে পিষে ফেলছে। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়, সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি বন্ধ করতে হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭৮ জন নিহত হয়েছে। এ নিয়ে তিন মাসের বেশি সময়ের গাজা যুদ্ধে ২৫ হাজার ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬২ হাজারের বেশি মানুষ।
দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক প্রতিষ্ঠায় বেশ অগ্রগতির খবরও আসে। তবে গাজা যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যায়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পথ থেকে সরে আসে সৌদি।
ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। এখন ইসরায়েল যদি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সেটি হবে তাদের জন্য বড় অর্জন। এমনকি ইসরায়েল ও সৌদির মধ্যে এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে বদলে দিতে পারে।
সুন্নি মুসলমান প্রধান সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ এবং ইসলামের সবচেয়ে পবিত্র মক্কা ও মদিনার অবস্থান এই দেশে। মুসলিম বিশ্বে এর যথেষ্ট ধর্মীয় প্রভাব রয়েছে।
শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ













