ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

কোনো দালাল আর থাকবে না : ভূমিমন্ত্রী

২০২৪ জানুয়ারি ২০ ১১:১৮:৩২
কোনো দালাল আর থাকবে না : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নতুন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো দালাল থাকবে না। সব সরকারি খাস জমি রাষ্ট্রের দখলে নিয়ে আসা হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা জানান ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

তিনি বলেন, ‘কোন দালাল আর থাকবে না। যার কাছে কাজ, সরাসরি তার কাছে গিয়ে কাজ করে নিয়ে আসবে। আমরা দ্রুতই একটা নির্দেশ দেব, কেউ কাজ নিয়ে গেলে এটা হবে না, ও নেই, এ নেই- এসব বললে হবে না। কোনো সমস্যা থাকলে তাকে সুনির্দষ্টভাবে বলে দিতে হবে। কোনো কাগজ প্রয়োজন হলে তাকে লিখে দেবে।'

তিনি আরও বলেন, স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিতে কেবল ঢাকায় বসে না থেকে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াবো। সরকারি খাস জমি নিয়ে আসতে চাই রাষ্ট্রের দখলে।

তিনি জানান, দখলদার যতো প্রভাবশালীই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে গড়ে তুলতে চাই পেপার লেস স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, যাতে দফতরে গিয়ে ধরনা দিতে না হয় সাধারণ মানুষকে।

শেয়ারনিউজ, ২০ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে