ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

২০২৪ জানুয়ারি ২০ ১০:২৬:৩৫
আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : নগরজীবনে স্বস্তি ফেরাতে পরিষেবা বাড়িয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল।

আজ শনিবার ২০ জানুযারি থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

তবে এ সময়ে শুধু এমআরটি ও র‌্যাপিড পাশধারীরা যাতায়াত করতে পারবেন। আর কাউন্টার থেকে সাধারণ টিকিট কিনে যাত্রীরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।

শেয়ারনিউজ, ২০ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে