ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

জামিন পেলেন ইভ্যালির রাসেল

২০২৪ জানুয়ারি ১৭ ১২:৫০:০৪
জামিন পেলেন ইভ্যালির রাসেল

নিজস্ব প্রতিবেদক : ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল চেক প্রতারণার মামলায় জামিন পেয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) ৪৭০/২৩ নং মামলায় হাজির হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২৪ নং কোর্ট তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) আদালতে হাজির না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ পরোয়ানা জারি করেন।

২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ কর‍তে ব্যর্থ হন।

এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।

এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোন পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন।

শেয়ারনিউজ, ১৭ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে