ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতি

২০২৪ জানুয়ারি ১৩ ০৮:১১:৩৫
জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ওই দুই নেতাকে অব্যাহতি দেন।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতির কথা জানানো হয়৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়'কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদ সহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

শেয়ারনিউজ, ১৩ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে